মৌলভীবাজার প্রতিনিধি: পুরষ্কারের অভিন্ন মানদন্ডের আলোকে জেলার শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার হিসাবে নির্বাচিত হয়েছেন মৌলভীবাজার মডেল থানার এসআই (নিঃ) মাহাবুবুল আলম। আজ ৬ জানুয়ারী মাস্টার প্যারেড, কল্যাণ সভা, মাসিক অপরাধ সভা, শ্রেষ্ঠ থানা ও অফিসারদের সম্মাননা অনুষ্ঠানে কৃতিত্বপূর্ণ অবদানের জন্য তাকে সম্মাননা প্রদান করা হয়। সকাল ১০ ঘটিকায় পুলিশ লাইন্স মাঠে মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়।
read more