1. basitpress71@gmail.com : basitpress71 :
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১০:৩৮ অপরাহ্ন
Title :
তালামীযে ইসলামিয়া কমলগঞ্জ পৌরসভার ৯নং ওয়ার্ড শাখার কাউন্সিল সম্পন্ন মৌলভীবাজারে টপ টেন এর নতুন শোরুম উদ্বোধন উদ্বোধন উপলক্ষে সব পণ্যে ১৫ শতাংশ বিশেষ ছাড় করমউল্লাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ কমলগঞ্জে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত  মো. ফরিদ মিয়া নেতা নয়, জনগণের সেবক হয়ে থাকতে চাই: সমাজসেবক আহমেদ সাদিক কমলগঞ্জে সীরাত সেমিনার ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত কমলগঞ্জে ইশকে মোস্তফা মাহফিল অনুষ্ঠিত মৌলভীবাজার জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা,শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত সাইফুল ইসলাম কমলগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি সত্যেন্দ্র কুমার পাল নান্টু পুনরায় নির্বাচিত

রাজনগরে বন্যার্তদের পাশে বাংলাদেশ পুলিশ

  • Update Time : মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬
  • ৭৬ Time View

আব্দুল বাছিত খান:
মৌলভীবাজারের রাজনগরে বন্যাকবলিত অসহায় মানুষের মুখে হাসি ফোটাতে পাশে দাঁড়িয়েছে সিলেট রেঞ্জ পুলিশ। মঙ্গলবার (১৪ জুলাই) সকালে উপজেলার একামধু বেড়িবাঁধ এলাকায় সিলেট রেঞ্জের ডিআইজি ড. মো. জিল্লুর রহমানের নেতৃত্বে দুর্গত মানুষের মাঝে জরুরি ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। একই সাথে বন্যা পরবর্তী স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় সেখানে একটি বিশেষ মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়।
এ সময় বন্যাকবলিত ১০০টি অসহায় ও দুস্থ পরিবারের হাতে চাল, ডাল, তেল, পেঁয়াজসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয়। ​শুধু খাদ্য সহায়তাই নয়, বন্যা পরবর্তী সময়ে ডায়রিয়া, চর্মরোগ ও পানিবাহিত বিভিন্ন স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় বিশেষ চিকিৎসা সেবা দেওয়া হয়েছে। জেলা পুলিশ লাইন্স হাসপাতালের চিকিৎসকদের সরাসরি তত্ত্বাবধানে এই মেডিকেল ক্যাম্পটি পরিচালিত হয়। ক্যাম্প থেকে বন্যাদুর্গতদের বিনামূল্যে জরুরি চিকিৎসাসেবা দেওয়ার পাশাপাশি প্রয়োজনীয় ওষুধ, খাবার স্যালাইন ও পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট বিতরণ করা হয়।

সিলেট রেঞ্জের ডিআইজি ড. মো. জিল্লুর রহমান বলেন ​”যেকোনো প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো বাংলাদেশ পুলিশের একটি অন্যতম মানবিক দায়িত্ব। বন্যাকবলিত মানুষের দুর্ভোগ লাঘবে সিলেট রেঞ্জ পুলিশ সর্বাত্মকভাবে কাজ করে যাচ্ছে। আমাদের এই মানবিক ও চিকিৎসা সহায়তা কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

Please Share This Post in Your Social Media

Comments are closed.

More News Of This Category
© All rights reserved © 2021 Agrajatrasangbad.com
Desing & Developed BY ThemeNeed.com