1. basitpress71@gmail.com : basitpress71 :
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৯:৫৬ পূর্বাহ্ন
Title :
তালামীযে ইসলামিয়া কমলগঞ্জ পৌরসভার ৯নং ওয়ার্ড শাখার কাউন্সিল সম্পন্ন মৌলভীবাজারে টপ টেন এর নতুন শোরুম উদ্বোধন উদ্বোধন উপলক্ষে সব পণ্যে ১৫ শতাংশ বিশেষ ছাড় করমউল্লাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ কমলগঞ্জে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত  মো. ফরিদ মিয়া নেতা নয়, জনগণের সেবক হয়ে থাকতে চাই: সমাজসেবক আহমেদ সাদিক কমলগঞ্জে সীরাত সেমিনার ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত কমলগঞ্জে ইশকে মোস্তফা মাহফিল অনুষ্ঠিত মৌলভীবাজার জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা,শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত সাইফুল ইসলাম কমলগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি সত্যেন্দ্র কুমার পাল নান্টু পুনরায় নির্বাচিত

কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ

  • Update Time : সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩৭ Time View

মৌলভীবাজার প্রতিনিধিঃ মৌলভীবাজারের কমলগঞ্জের অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে শিক্ষা উপকরণ বিতরণ ও সততা স্টোরের শুভ উদ্বোধন হয়েছে। সোমবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার রহিমপুর ইউনিয়নের অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে দূর্নীতি দমন কমিশনের আয়োজনে ও উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সহযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষা উপকরণ বিতরণ ও সততা স্টোরের শুভ উদ্বোধন করেন দুদক সমন্বিত হবিগঞ্জ জেলা কার্যালয়ের উপপরিচালক মো. এরশাদ মিয়া।

অভয় চরণ উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আসিশ বিজয় দেব কানুনঞ্জুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সামছুন নাহার পারভীন, সুজা মেমোরিয়াল কলেজের গভর্নিং বডির সভাপতি দুরুদ আহমদ, কমলগঞ্জ উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আব্দুল হান্নান চিনু, শ্রীমঙ্গল উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি রফি আহমেদ চৌধুরী, কমলগঞ্জ দুপ্রকের সহসভাপতি আহমদ সিরাজ, প্রতাপ চন্দ্র সিংহ, সাধারণ সম্পাদক আহমদ শোকরানা, অভয় চরণ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সাজ্জাদুর রহমান, কমলগঞ্জ দুপ্রক সদস্য আব্বাস আলী, লুৎফুর নাহার, সিদ্দেক আলী, জাহাঙ্গীর আলম প্রমুখ।

দুর্নীতি দমন কমিশনের পক্ষ থেকে বিদ্যালয়ের প্রায় শতাধিক শিক্ষার্থীদের মধ্যে বিভিন্ন শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

More News Of This Category
© All rights reserved © 2021 Agrajatrasangbad.com
Desing & Developed BY ThemeNeed.com