

অগ্রযাত্রা সংবাদ ডেস্কঃ
লন্ডন প্রবাসী ও সমাজসেবক আহমেদ সাদিক বলেছেন, মানুষের ভালোবাসাই তাঁর সবচেয়ে বড় শক্তি।
মানুষের মুখে হাসি ফোটাতে প্রয়োজন হলে জীবনটাও উৎসর্গ করতে প্রস্তুত তিনি। জনগণের আস্থা, ভালোবাসা ও দোয়া নিয়েই তিনি ভবিষ্যতে এগিয়ে যেতে চান। আহমেদ সাদিক বলেন, আমি নেতা হতে আসিনি, আমি আপনাদের সেবক হয়ে থাকতে এসেছি। আমি ভালোবাসা পেতে এসেছি এবং ভালোবাসা দিতে এসেছি। একজন অসহায় মানুষের চোখের জল মুছতে পারলেই নিজেকে ধন্য মনে করি। মানুষের মুখের এক চিলতে হাসিই আমার কাছে পৃথিবীর সবচেয়ে বড় প্রাপ্তি।
তরুণ প্রজন্মকে নিয়ে নিজের ভাবনা তুলে ধরে তিনি বলেন, আমার পেছনে কোনো বড় শক্তি বা ক্ষমতা নেই।
আমার একমাত্র শক্তি হলো সাধারণ জনগণ।
আমি বিশ্বাস করি, জনগণ চাইলে সব অসম্ভবকে সম্ভব করা যায়। নতুন প্রজন্মকে সঙ্গে নিয়ে এমন একটি সুন্দর, হাসিখুশি ও বৈষম্যহীন সমাজ গড়তে চাই, যেখানে কোনো মানুষ কষ্টে থাকবে না। নিজেকে জনগণের সন্তান ও ভাই হিসেবে উল্লেখ করে আহমেদ সাদিক বলেন, আপনারা আমাকে যে নিঃস্বার্থ ভালোবাসা দিয়েছেন, সেই ভালোবাসার ঋণ কোনোদিন শোধ করতে পারব না। আপনাদের মুখে হাসি ফোটাতে এবং আপনাদের অধিকার রক্ষায় যদি আমার জীবনটাও উৎসর্গ করতে হয়, আমি হাসিমুখে সেই ত্যাগ স্বীকার করতে প্রস্তুত। জনগণের প্রতি আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, টাকা-পয়সা, পদ-পদন্তিআজ আছে, কাল নেই। কিন্তু মানুষের হৃদয়ের ভালোবাসা চিরদিন থেকে যায়। আমি সেই চিরস্থায়ী ভালোবাসাটাই অর্জন করতে চাই। আমি একা কিছুই নই; জনগণই আমার সাহস, জনগণই আমার শক্তি। তিনি বলেন, জনগণের আস্থা, ভালোবাসা ও মুরব্বিদের দোয়া নিয়ে আজীবন মানুষের পাশে থাকতে চান। সুখে-দুঃখে, বিপদে-আপদে জনগণের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করে তিনি বলেন, ইনশাআল্লাহ, আপনাদের পাশে সবসময় থাকব।
Comments are closed.







