1. basitpress71@gmail.com : basitpress71 :
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১১:১৪ পূর্বাহ্ন
Title :
তালামীযে ইসলামিয়া কমলগঞ্জ পৌরসভার ৯নং ওয়ার্ড শাখার কাউন্সিল সম্পন্ন মৌলভীবাজারে টপ টেন এর নতুন শোরুম উদ্বোধন উদ্বোধন উপলক্ষে সব পণ্যে ১৫ শতাংশ বিশেষ ছাড় করমউল্লাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ কমলগঞ্জে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত  মো. ফরিদ মিয়া নেতা নয়, জনগণের সেবক হয়ে থাকতে চাই: সমাজসেবক আহমেদ সাদিক কমলগঞ্জে সীরাত সেমিনার ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত কমলগঞ্জে ইশকে মোস্তফা মাহফিল অনুষ্ঠিত মৌলভীবাজার জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা,শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত সাইফুল ইসলাম কমলগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি সত্যেন্দ্র কুমার পাল নান্টু পুনরায় নির্বাচিত

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার জন্য দোয়া চাইলেন তারেক রহমান

  • Update Time : শনিবার, ১৮ জানুয়ারী, ২০২৫
  • ৪১৩ Time View

অনলাইন ডেস্ক:
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া চেয়েছেন তাঁর বড় ছেলে তারেক রহমান। শুক্রবার সেন্ট্রাল লন্ডনের বিশেষায়িত হাসপাতাল দ্য লন্ডন ক্লিনিকে মাকে দেখতে যান তিনি। এ সময় তার সঙ্গে ছিলেন জুবাইদা রহমান।

হাসপাতালের প্রবেশপথে অপেক্ষমাণ সংবাদকর্মীদের প্রশ্নের জবাবে মায়ের জন্য দোয়া চাওয়া ছাড়া আর কোনো মন্তব্য করেননি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। তারেক রহমান বলেন, মায়ের কথা যখন বললেন, স্বাভাবিক- দেশবাসীর কাছে একটাই‌ বলবো, উনি দেশনেত্রী। সন্তান হিসেবে দেশবাসীকে বলবো ওনার জন্য দোয়া করার জন্য।

 রাতের মধ্যেই খালেদা জিয়ার মেডিকেল বোর্ড বসার কথা ছিল। বোর্ডে তারেক রহমান ও জুবাইদা রহমানের পাশাপাশি যুক্ত থাকার কথা ছিল লন্ডন ক্লিনিক ও বাংলাদেশের চিকিৎসকদের। যুক্তরাষ্ট্রের জন হপকিনস হাসপাতালের চিকিৎসকরাও ভার্চুয়ালি যোগ দেবেন।

খালেদা জিয়া দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস, কিডনি, ডায়াবেটিস, আর্থ্রাইটিসসহ শারীরিক নানা অসুস্থতায় ভুগছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2021 Agrajatrasangbad.com
Desing & Developed BY ThemeNeed.com