1. basitpress71@gmail.com : basitpress71 :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৩:৪১ অপরাহ্ন
Title :
তালামীযে ইসলামিয়া কমলগঞ্জ পৌরসভার ৯নং ওয়ার্ড শাখার কাউন্সিল সম্পন্ন মৌলভীবাজারে টপ টেন এর নতুন শোরুম উদ্বোধন উদ্বোধন উপলক্ষে সব পণ্যে ১৫ শতাংশ বিশেষ ছাড় করমউল্লাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ কমলগঞ্জে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত  মো. ফরিদ মিয়া নেতা নয়, জনগণের সেবক হয়ে থাকতে চাই: সমাজসেবক আহমেদ সাদিক কমলগঞ্জে সীরাত সেমিনার ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত কমলগঞ্জে ইশকে মোস্তফা মাহফিল অনুষ্ঠিত মৌলভীবাজার জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা,শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত সাইফুল ইসলাম কমলগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি সত্যেন্দ্র কুমার পাল নান্টু পুনরায় নির্বাচিত

মোহাম্মদ মুক্তাদির আহমাদের কবিতা” সিলেট বাসি”

  • Update Time : শুক্রবার, ২১ জুন, ২০২৪
  • ৫৩২ Time View

ভালো নেই আজ প্রিয় সিলেট বাসি,
বন্যায় প্লাবিত নেই ঈদের কোন খুশি।
তলিয়ে গেছে দেখি কতো আলয় পশু,
কৃশলায় জ্বলেনা অগ্নি কাদে কতো শিশু।

চারিদিকে জলদির মতো করে জল থই থই,
বেঁচে থাকার কতো আর্তনাদ কতো হই চই।
তিলে তিলে গড়া কতো স্বপ্ন ভাসছে জলে,
প্রাণে বাচার চিৎকার শুনি শুধু সব কিছু ভুলে।

দোকানপাঠ মাঠে ঘাটে শুধু পানির জলাশয়,
রক্ষা করো হে সর্ব শক্তির মালিক হে দয়াময়।
ভাসছে কতো গৃহ বেড়া বিলীন কতো বাড়ি,
ঢেউয়ের সাথে যাচ্ছে ভেসে কতো পণ্য হাড়ি।

কেউ আছে আশ্ররয় গৃহে কেউ নিবাসের চালে,
অনাহারে কেহ করে ছটফট অবুঝ শিশু কোলে।
আর কতো দেখবো প্রিয় সিলেট বাসির কান্না?
কতো সহিবে মানুষ আর দেখবে এমন বন্যা?

দয়া করো হে সৃষ্টিকর্তা তুমি ছাড়া নেই কেউ,
রক্ষা করো এই পূর্ণ ভূমি থামাও বর্ষার ঢেউ।
সব ক্ষমতার মালিক তুমি তোমার কাছে মাঙ্গি,
তোমারি শ্রেষ্ট সৃষ্টি মানব তোমার প্রেমে রাঙ্গি।

সিলেট বাসি
লিখেছেন,মোহাম্মদ মুক্তাদির আহমাদ
তাং১৯জুন২৪খ্রিঃ

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2021 Agrajatrasangbad.com
Desing & Developed BY ThemeNeed.com