

নিজস্ব প্রতিবেদকঃ
মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলার কামারচাক ইউনিয়নের ইসলামপুর গ্রামে পাঁচটি অ*ন্ধ পরিবার এবং বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের মাঝে ত্রাণসামগ্রী, শুকনো খাবার ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে। মঙ্গলবার আয়োজিত এ মানবিক সহায়তা কার্যক্রমে উপস্থিত ছিলেন মৌলভীবাজারের জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল, রাজনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিপুল শিকদার এবং জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা। এ সময় তারা অন্ধ ও বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং তাদের প্রয়োজনীয় সহায়তা অব্যাহত রাখার আশ্বাস দেন। এদিকে একই দিনে মৌলভীবাজার পৌরসভার উদ্যোগে পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের সইয়ারপুর গ্রামে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের মাঝেও ত্রাণসামগ্রী বিতরণ করা হয়। এ কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক রুবেল মাহমুদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তানভির হোসেন এবং জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা।
জেলা প্রশাসন ও পৌরসভার পক্ষ থেকে জানানো হয়, বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের দুর্ভোগ লাঘবে সরকারি সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে। পাশাপাশি প্রয়োজন অনুযায়ী আরও ত্রাণ ও মানবিক সহায়তা প্রদান করা হবে।
Comments are closed.







