1. basitpress71@gmail.com : basitpress71 :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৩:৩০ অপরাহ্ন
Title :
তালামীযে ইসলামিয়া কমলগঞ্জ পৌরসভার ৯নং ওয়ার্ড শাখার কাউন্সিল সম্পন্ন মৌলভীবাজারে টপ টেন এর নতুন শোরুম উদ্বোধন উদ্বোধন উপলক্ষে সব পণ্যে ১৫ শতাংশ বিশেষ ছাড় করমউল্লাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ কমলগঞ্জে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত  মো. ফরিদ মিয়া নেতা নয়, জনগণের সেবক হয়ে থাকতে চাই: সমাজসেবক আহমেদ সাদিক কমলগঞ্জে সীরাত সেমিনার ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত কমলগঞ্জে ইশকে মোস্তফা মাহফিল অনুষ্ঠিত মৌলভীবাজার জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা,শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত সাইফুল ইসলাম কমলগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি সত্যেন্দ্র কুমার পাল নান্টু পুনরায় নির্বাচিত

বিচার-সংস্কার ছাড়া নির্বাচন অর্থহীন হয়ে যাবে -নাহিদ ইসলাম

  • Update Time : শনিবার, ২৬ জুলাই, ২০২৫
  • ৩০০ Time View

আব্দুল বাছিত খানঃ
‎জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, আমরা সংগ্রাম ও লড়াই কর‍তে জানি। রোদ-বৃষ্টি, ঝড় উপেক্ষা করে মানুষের অধিকারে আমরা রাজপথে সেই জুলাই-আগস্ট থেকে ছিলাম। তাঁর একবছর হয়েছে। জুলাই-আগস্টে আমরা বলেছিলাম একটি বাংলাদেশ লাগবে, একটি নতুন বন্দোবস্ত লাগবে। পুরোনো সিস্টেম ও আইনে এই বাংলাদেশ আর চলবে না। ‎শনিবার (২৬ জুলাই) দুপুরে মৌলভীবাজার শহরের বেড়িরপার মোড় এলাকায় জাতীয় নাগরিক পার্টি জেলা শাখার আয়োজনে ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
‎
‎নাহিদ ইসলাম বলেন, বিচার, সংস্কার ও সংবিধানের মাধ্যমে আমরা নতুন বাংলাদেশ গড়তে চাই। গণ-অভ্যুত্থানের ফলে আমাদের আশা-আকাঙ্ক্ষা ছিলো আকাশচুম্বী। তরুণরা কর্মসংস্থানের জন্য রাজপথে নেমেছিলো, বাংলাদেশের জনগণ অর্থনৈতিক বৈষম্যের দাবিতে রাজপথে নেমেছিলো। দেশের মানবিক মর্যাদা, নিজেদের স্বাধীনতা জন্য রাজপথে নেমেছিলো। আমরা সেই স্বাধীনতা ও গণতন্ত্র পেলেও আমাদের অর্থনৈতিক ও কর্মসংস্থানের দাবি এখনো পূরণ করতে পারিনি।

‎তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের সময় অনেক স্বপ্ন দেখেছিলাম, আমাদের অনেক দাবি ছিলো। সেই দাবিকে নির্বাচনের সাথে রুপান্তর করে ফেলা হয়েছে। আমরা বলেছি আমরা নির্বাচন চাই, আমরা গণতন্ত্র ও ভোটাধিকারের পক্ষে লড়াই করার শক্তি, কিন্তু বিচার-সংস্কার ছাড়া নির্বাচন অর্থহীন হয়ে যাবে। এ নির্বাচন জনগণ গ্রহণ করবে না। বিচার-সংস্কারে আমরা যতটুকু এগিয়েছি আরও ঐক্যবদ্ধভাবে এগিয়ে যেতে হবে। আমরা বলেছি নতুন সংবিধান প্রয়োজন। যে সংবিধানে দেশের মানুষের মানবাধিকার লড়াইয়ের কথা থাকবে। ১৯৪৭ সালে যে ঐতিহাসিক লড়াই, ৭১’র স্বাধীনতা সংগ্রাম, ২৪’র গণ-অভ্যুত্থানের স্বীকৃতি দেওয়া থাকবে। এবং সংবিধানে সকল জাতি-গোষ্ঠীর অধিকারের সমান কথা থাকবে। এই সংবিধানের বিপক্ষে দাঁড়িয়ে যাচ্ছে অনেক রাজনৈতিক শক্তি।

‎দেশ গড়তে জুলাই পদযাত্রা অনুষ্ঠানে আরও বক্তব্য দেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারী, কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক অর্পিতা দাশ, ডা. তাসনিম জারা, সামান্তা শারমিন, প্রীতম দাশ, জেলা শাখার প্রধান সমন্বয়কারী ফাহাদ আলম, যুগ্ম সমন্বয়কারী এহসান জাকারিয়া প্রমুখ।
‎এর আগে দুপুর ১২ টার দিকে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ থেকে শুরু হয় এনসিপির পদযাত্রা। এ পদযাত্রায় এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামসহ দলটির কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা অংশ নেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2021 Agrajatrasangbad.com
Desing & Developed BY ThemeNeed.com