1. basitpress71@gmail.com : basitpress71 :
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৪:০৬ পূর্বাহ্ন
Title :
তালামীযে ইসলামিয়া কমলগঞ্জ পৌরসভার ৯নং ওয়ার্ড শাখার কাউন্সিল সম্পন্ন মৌলভীবাজারে টপ টেন এর নতুন শোরুম উদ্বোধন উদ্বোধন উপলক্ষে সব পণ্যে ১৫ শতাংশ বিশেষ ছাড় করমউল্লাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ কমলগঞ্জে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত  মো. ফরিদ মিয়া নেতা নয়, জনগণের সেবক হয়ে থাকতে চাই: সমাজসেবক আহমেদ সাদিক কমলগঞ্জে সীরাত সেমিনার ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত কমলগঞ্জে ইশকে মোস্তফা মাহফিল অনুষ্ঠিত মৌলভীবাজার জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা,শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত সাইফুল ইসলাম কমলগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি সত্যেন্দ্র কুমার পাল নান্টু পুনরায় নির্বাচিত

যুক্তরাজ্যে সিলেটী ইমামের হাত ধরে ৩ খ্রিষ্টান যুবকের ইসলাম ধর্মগ্রহণ

  • Update Time : সোমবার, ২৭ মার্চ, ২০২৩
  • ৪৪৭ Time View

নিজস্ব প্রতিবেদক:
ইসলাম শান্তির ধর্ম। আল্লাহ এক ও অদ্বিতীয়। হজরত মোহাম্মদ মোস্তফা (স:) আল্লাহর পেরিত নবী ও রাসুল।এই বাক্যে বিশ্বাস এনে যুক্তরাজ্যের লন্ডনে ৩জন খ্রিস্টান যুবক ইসলাম ধর্মগ্রহণ করেছেন।যুক্তরাজ্যের দি ব্রিটিশ মুসলিম স্কুলের প্রিন্সিপাল ও বার্মিংহাম হ্যান্ডসওয়ার্থ জামে মসজিদের খতীব মাওলানা এম এ কাদির আল হাসানের কাছে ইসলাম ধর্ম গ্রহণ করেন তারা।শুক্রবার (২৪ মার্চ) বার্মিংহাম হ্যান্ডসওয়ার্থ জামে মসজিদে জুম্মাআর নামাজ শেষে তারা ইসলাম গ্রহণের জন্য উপস্থিত হলে খতীব মাওলানা এম এ কাদির আল হাসান তাদেরকে কালিমা পাঠ করান। এসময় তারা পৌত্তলিকতার ধর্ম ছেড়ে ইসলাম ধর্ম কবূল করতে পেরে মহান আল্লাহর শুকরিয়া আদায় করেন।পরে মাওলানা কাদির আল হাসান উপস্থিত মুসল্লিদেরকে নিয়ে নব মুসলিমদের জন্য বিশেষ মুনাজাত করেন এবং যুবকদের নাম রাখেন যথাক্রমে মোহাম্মদ উমর, মোহাম্মদ হোসেন ও মোহাম্মদ আলী।এ খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ হলে বিভিন্ন ধর্মপ্রাণ মুসলমানেরা নওমুসলিমদের স্বাগত জানিয়ে অভিনন্দন বার্তা পোস্ট করেন।প্রসঙ্গত, মওলানা কাদির আল হাসান সিলেট জেলার বালাগঞ্জ উপজেলার কায়েস্তঘাট চক হাড়িয়ারগাও এর কৃতিসন্তান।

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2021 Agrajatrasangbad.com
Desing & Developed BY ThemeNeed.com