

কমলগঞ্জ প্রতিনিধিঃ
মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল–কমলগঞ্জ) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী আলহাজ্ব মুজিবুর রহমান চৌধুরী (হাজি মুজিব)-এর নির্বাচনী ওয়ার্ড সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৬ জানুয়ারি ২০২৬) কমলগঞ্জ উপজেলার রহিমপুর ইউনিয়নের রামচন্দ্রপুর ঈদগাহ মাঠে এ সভা অনুষ্ঠিত হয়। বিশিষ্ট মুরব্বি ছমদু মিয়ার সভাপতিত্বে এবং সাহিদ আহমদ তালুকদার ও জামাল আহমদের যৌথ পরিচালনায়
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল–কমলগঞ্জ) আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী আলহাজ্ব মুজিবুর রহমান চৌধুরী (হাজি মুজিব)।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কমলগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক অলি আহমেদ খান, যুগ্ম আহ্বায়ক আবুল হোসেন, কৃষক দল নেতা মবশ্বির আলী,বিএনপি নেতা আতাউর রহমান, বিএনপি নেতা এডভোকেট বিল্লাল হোসেন,
ইউপি সদস্য বুলবুল আহমদ ওয়াতির, ইউপি সদস্য ধনা বাউরী, সাবেক ছাত্রদল নেতা মুস্তাফিজুর রহমান চৌধুরী শিবলু, রহিমপুর ইউনিয়ন যুবদলের সভাপতি অলিউর রহমান জয়নু, সাবেক সাধারণ সম্পাদক খুরশেদ আলম,
এছাড়া উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা সভায় বক্তব্য রাখেন । সভায় বক্তারা দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি তুলে ধরে ধানের শীষ প্রতীকের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। তারা বলেন, জনগণের ভোটাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারে বিএনপির প্রার্থীকে বিজয়ী করতে তৃণমূল নেতাকর্মীদের আরও সক্রিয় ভূমিকা পালন করতে হবে। সভা শেষে ধানের শীষ প্রতীকের পক্ষে গণসংযোগ ও প্রচারণা আরও জোরদার করার সিদ্ধান্ত নেওয়া হয়।
Leave a Reply