

শায়েক আহমদ,মৌলভীবাজার:
যুব ও কর্মসংস্থানমুখী দক্ষতা উন্নয়নের লক্ষ্যে ই-লানিং এন্ড আর্নিং লিমিটেডের মৌলভীবাজার ব্রাঞ্চ পরিদর্শন করেছেন যুব উন্নয়ন অধিদপ্তরের পরিচালক (পরিকল্পনা) ও উপসচিব মোহাম্মদ হুমায়ুন কবির।
সোমবার (২ ফেব্রুয়ারি) পরিদর্শনকালে তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক ফরহাত নূর। এ সময় আরও উপস্থিত ছিলেন ই-লানিং এন্ড আর্নিং লিমিটেডের সিলেট বিভাগীয় প্রধান নুর উদ্দিন, মৌলভীবাজার ব্রাঞ্চের কো-অর্ডিনেটর মো. নাজমুল ইসলাম ও মো. মোশারফ হোসেন, প্রশিক্ষক মো. সজিব আহমদ, সাজ্জাদ চৌধুরী, কুবরা ইরশাদ শাফি এবং জাতীয় দৈনিক ঘোষণা পত্রিকার মৌলভীবাজার জেলা প্রতিনিধি শায়েক আহমদ।
পরিদর্শনকালে পরিচালক মোহাম্মদ হুমায়ুন কবির প্রতিষ্ঠানটির প্রথম ব্যাচ থেকে চতুর্থ ব্যাচ পর্যন্ত প্রশিক্ষণার্থীদের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন। এ সময় তিনি প্রশিক্ষণের পাঠ্যক্রম, শিক্ষার মান, হাতে-কলমে দক্ষতা অর্জন এবং প্রশিক্ষণ শেষে কর্মসংস্থানের বাস্তব সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
আলোচনা শেষে প্রশিক্ষণ কার্যক্রমে সন্তোষ প্রকাশ করে মোহাম্মদ হুমায়ুন কবির বলেন,
“ই-লানিং ও আর্নিংভিত্তিক এ ধরনের উদ্যোগ যুবসমাজকে দক্ষ, আত্মনির্ভরশীল ও উদ্যোক্তামুখী করে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।”
পরিদর্শন শেষে সংশ্লিষ্ট কর্মকর্তা ও প্রশিক্ষকরা আশাবাদ ব্যক্ত করে বলেন, সরকারের সহযোগিতা ও পৃষ্ঠপোষকতায় এ ধরনের প্রশিক্ষণ কার্যক্রম আরও বিস্তৃত হলে দেশের বেকার যুবসমাজ দক্ষ মানবসম্পদে রূপান্তরিত হবে এবং টেকসই কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।








Leave a Reply
You must be logged in to post a comment.