1. basitpress71@gmail.com : basitpress71 :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৩:৩১ অপরাহ্ন
Title :
তালামীযে ইসলামিয়া কমলগঞ্জ পৌরসভার ৯নং ওয়ার্ড শাখার কাউন্সিল সম্পন্ন মৌলভীবাজারে টপ টেন এর নতুন শোরুম উদ্বোধন উদ্বোধন উপলক্ষে সব পণ্যে ১৫ শতাংশ বিশেষ ছাড় করমউল্লাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ কমলগঞ্জে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত  মো. ফরিদ মিয়া নেতা নয়, জনগণের সেবক হয়ে থাকতে চাই: সমাজসেবক আহমেদ সাদিক কমলগঞ্জে সীরাত সেমিনার ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত কমলগঞ্জে ইশকে মোস্তফা মাহফিল অনুষ্ঠিত মৌলভীবাজার জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা,শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত সাইফুল ইসলাম কমলগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি সত্যেন্দ্র কুমার পাল নান্টু পুনরায় নির্বাচিত

টেকনাফে পুলিশের অভিযানে ইয়াবাসহ আটক ২

  • Update Time : রবিবার, ১৩ আগস্ট, ২০২৩
  • ৬৬৮ Time View

টেকনাফ প্রতিনিধ: কক্সবাজারের সীমান্ত উপজেলা টেকনাফে থানা পুলিশ অভিযান চালিয়ে ১৬ হাজার পিস ইয়াবা ট্যাবলেট সহ দু’জন মাদক পাচারকারীকে আটক করেছে। এ সময় পাচার কাজে ব্যবহৃত একটি পিকআপও জব্দ করা হয়। শনিবার বিকেলে গণমাধ্যমে পাঠানো এ সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করে টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জোবাইর সৈয়দ জানান-শনিবার ভোররাতে টেকনাফ সদর ইউপিস্থ মহেশখালীয়া পাড়া এলাকায় রাজীব বড়ুয়ার ওয়ার্কসপের সামনে থেকে মিনিট্রাকসহ (পিকআপ) তাদের আটক করা হয়। এ সময় ইয়াবা ট্যাবলেট বহনকৃত মিনিট্রাকটিও জব্দ করা হয়। আটককৃতরা হলেন- মানিকগঞ্জ সদরের আটিগ্রাম ইউনিয়নের কেষ্টি গ্রামের মো. খোরশেদ আলমের ছেলে মো. ইব্রাহীম (৪৫) ও একই এলাকার তারা মিয়ার ছেলে মো. আলম (৪০)। ওসি আরো জানান, গোপন সংবাদের ভিত্তিতে মানিকগঞ্জ সদরের দু’জন মাদক কারবারি টেকনাফে আসার পর কয়েকদিন অবস্থা করে ইয়াবা ট্যাবলেট ক্রয় করেন। পরবর্তীতে তারা টেকনাফ সদরের মহেশখালীয়া পাড়ার রাজীব বড়ুয়ার ওয়ার্কসপ সামনে পিকআপ গাড়িতে ইয়াবা বহন করে অবস্থান করছেন। এমন সংবাদ পেয়ে শনিবার ভোররাতে আমিসহ থানার অন্যান্য অফিসার ও সঙ্গীয় ফোর্স ঘটনাস্থলে পৌঁছে মিনিট্রাকসহ তাদের আটক করা হয়। এসময় তাদের হেফাজত থেকে ১৬ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। তবে এ ঘটনায় আরও একজন মাদক কারবারি পলাতক রয়েছেন। জিজ্ঞাসাবাদে তাদের কাছ থেকে জানতে পারি তারা মানিকগঞ্জ থেকে টেকনাফ এসে ইয়াবা ক্রয় করে কৌশলে মানিকগঞ্জসহ বিভিন্নস্থানে ইয়াবা ট্যাবলেট পাচার করতো। ধৃতদের বিরুদ্ধে থানায় মামলা রুজু করার পর কক্সবাজার আদালতে প্রেরণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2021 Agrajatrasangbad.com
Desing & Developed BY ThemeNeed.com