1. basitpress71@gmail.com : basitpress71 :
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৯:২৬ অপরাহ্ন
Title :
তালামীযে ইসলামিয়া কমলগঞ্জ পৌরসভার ৯নং ওয়ার্ড শাখার কাউন্সিল সম্পন্ন মৌলভীবাজারে টপ টেন এর নতুন শোরুম উদ্বোধন উদ্বোধন উপলক্ষে সব পণ্যে ১৫ শতাংশ বিশেষ ছাড় করমউল্লাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ কমলগঞ্জে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত  মো. ফরিদ মিয়া নেতা নয়, জনগণের সেবক হয়ে থাকতে চাই: সমাজসেবক আহমেদ সাদিক কমলগঞ্জে সীরাত সেমিনার ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত কমলগঞ্জে ইশকে মোস্তফা মাহফিল অনুষ্ঠিত মৌলভীবাজার জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা,শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত সাইফুল ইসলাম কমলগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি সত্যেন্দ্র কুমার পাল নান্টু পুনরায় নির্বাচিত

আজকের মধ্যেই জবাব দিতে হবে ফেসবুক-টিকটক

  • Update Time : মঙ্গলবার, ৩০ জুলাই, ২০২৪
  • ৫৭৮ Time View

নিজস্ব প্রতিবেদকঃ

নিজেদের প্লাটফর্মে গুজব, অপপ্রচার, উসকানি ও সহিংসতামূলক প্রচার-প্রচারণা রোধে কী ব্যবস্থা নিয়েছে, সে বিষয়ে ফেসবুক-টিকটকের কাছে জবাব চেয়েছে বিটিআরসি। প্ল্যাটফর্মগুলোর জবাব দেওয়ার আজই শেষ দিন। জবাব না দিলে কিংবা তা সন্তোষজনক না হলে সে অনুযায়ী এসব প্লাটফর্মের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, আমরা যে কন্টেন্টগুলো মুছতে বলেছি তার খুব কমই তারা মুছেছে। গতকাল ফেসবুক-টিকটক ও অন্যান্য সোশ্যাল মিডিয়াকে চিঠি পাঠানো হয়েছে। চিঠিতে তাদের জবাব দিতে ৩০ জুলাই পর্যন্ত সময় দেওয়া হয়েছে।
তিনি বলেন, ৩১ জুলাই ফেসবুক, টিকটকসহ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম প্রতিনিধিদের বিটিআরসিতে তলব করা হয়েছে। সশরীরে হাজির হয়ে ব্যাখ্যা দিতে হবে। ব্যাখ্যা না দেওয়া পর্যন্ত এসব সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম বন্ধই থাকবে।

তাদের জবাব অনুযায়ী কী ব্যবস্থা নেয়া হবে, কী রেসট্রিকশন দেয়া হবে, সেটা ভাবা হবে’ উল্লেখ করে প্রতিমন্ত্রী।

কোটা সংস্কার আন্দোলন ঘিরে দেশে উদ্ভূত পরিস্থিতির কারণে গত ১৭ জুলাই রাতে মোবাইল ইন্টারনেট সেবা বন্ধ হয়ে যায়। আজ রোববার বিকেল ৩টা থেকে সারা দেশে ফের এ সেবা চালু করা হয়েছে। তবে বাংলাদেশে বর্তমানে ফেসবুক, টিকটক, হোয়াটসঅ্যাপসহ সব ধরনের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম বন্ধ রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2021 Agrajatrasangbad.com
Desing & Developed BY ThemeNeed.com