বড়লেখা প্রতিনিধি: মৌলভীবাজারের বড়লেখা উপজেলার উত্তর শাহবাজপুর ইউনিয়নের পাবিজুরীপার (নাপিতখাই) গ্রামের বাসিন্দা ও বিহাইডহর গোয়ালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক আব্দুন নূরের গোয়াল ঘরে দুর্বৃত্তরা রোববার রাতে অগ্নিসংযোগ করেছে। এতে গোয়ালঘর ও ৫টি গৃহপালিত গরু পুড়ে ছাঁই হয়ে গেছে। বোবা প্রাণীর সাথে দুর্বৃত্তের এমন অমানবিক এ ঘটনায় সর্বমহলে চরম ক্ষোভ, ঘৃণা ও অসন্তোষ বিরাজ করছে।
read more