1. basitpress71@gmail.com : basitpress71 :
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:০৪ পূর্বাহ্ন
Title :
তালামীযে ইসলামিয়া কমলগঞ্জ পৌরসভার ৯নং ওয়ার্ড শাখার কাউন্সিল সম্পন্ন মৌলভীবাজারে টপ টেন এর নতুন শোরুম উদ্বোধন উদ্বোধন উপলক্ষে সব পণ্যে ১৫ শতাংশ বিশেষ ছাড় করমউল্লাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ কমলগঞ্জে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত  মো. ফরিদ মিয়া নেতা নয়, জনগণের সেবক হয়ে থাকতে চাই: সমাজসেবক আহমেদ সাদিক কমলগঞ্জে সীরাত সেমিনার ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত কমলগঞ্জে ইশকে মোস্তফা মাহফিল অনুষ্ঠিত মৌলভীবাজার জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা,শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত সাইফুল ইসলাম কমলগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি সত্যেন্দ্র কুমার পাল নান্টু পুনরায় নির্বাচিত

যুবককে কুপিয়ে হত্যার ঘটনায় ৬ ঘন্টার মধ্যে আসামীকে আটক করে জুড়ী থানা

  • Update Time : বুধবার, ২৪ মার্চ, ২০২১
  • ৩৫৯ Time View

অগ্রযাত্রা সংবাদঃ মৌলভীবাজারের জুড়ীতে চা বাগানে গরু চরানোকে কেন্দ্র করে দা এর কোপে মনাপাশী(২০) নামে একজন গতকাল মঙ্গলবার (২৩শে ) বিকাল সাড়ে ৫ টায় সাগরনাল ইউনিয়নের সাগরনাল চা বাগানে খুন হন। ঘটনার ৬ ঘন্টার মধ্যে রাত আনুমানিক পৌনে ১২ টায় জুড়ী থানার অফিসার ইনচার্জ সন্ঞ্জয় চক্রবর্তীর নেতৃত্বে একদল চৌকস পুলিশ খুনের একমাত্র আসামী অমরজিৎ কে ফুলতলা ইউনিয়নে চুঙ্গাবাড়ী পাহাড়ি এলাকা থেকে তাকে আটক করে থানায় নিয়ে আসেন। জুড়ী থানার ওসি সন্ঞ্জয় চক্রবর্তী জানান,ঘটনার সাথে সাথে আসামী ভারত সীমান্ত দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিল।আমরা দ্রুততার সহিত তাকে আটক করতে অভিযানে নেমে পড়ি। আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা চালিয়ে তাকে আটক করতে সক্ষম হই।বর্তমানে তাকে থানায় জিজ্ঞাসা করে ঘটনার মুল রহস্য উদঘাটনের চেষ্টা চলছে। জানা যায়,সাগরনাল চা বাগানের বড় লাইনের বাসিন্দা শংকর পাশীর পুত্র মনা পাশী(২০) মঙ্গলবার বিকালে ৩ নং সেকশনে গরু ছেড়ে দেয়।সেকশনের ভিতরে গরু চড়ানো নিষেধ এবং সেটা প্রতিহত করার জন্য ১ নং নতুনটিলা এলাকার শ্রীকুমার পানিকার পুত্র বাগানের পাহারাদার( বাঘাল) অমরজিৎ পানিকা (২২) গরু রাখাল মনা পাশী কে বাধা দেয় এবং গরু কেনো ছাড়লো বলে গালাগালি করে।এক পর্যায়ে দুজনের মধ্যে তর্ক বিতর্কের সৃষ্টি হলে পানিকার হাতে থাকা দারালো দা দিয়ে মনার গলায় বেশ কয়েকটি কুপ দিলে ঘটনাস্হলেই সে মারা যায়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2021 Agrajatrasangbad.com
Desing & Developed BY ThemeNeed.com