

মোঃইমরান হোসেন,শ্রীমঙ্গল(মৌলভীবাজার)ঃ
মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার মোকামবাড়ী জামে মসজিদে মাসব্যাপী ক্বিরাত প্রশিক্ষণ ও প্রতিযোগিতার সমাপনী উপলক্ষে পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় ধর্মপ্রাণ মুসল্লি ও এলাকাবাসীর উপস্থিতিতে বুধবার (২৬ রমজান) এ অনুষ্ঠান সম্পন্ন হয়।
আল খলিল কুরআন শিক্ষা বোর্ড বাংলাদেশ পরিচালিত হাফেজে কুরআন মোকামবাড়ি যুব সংগঠনের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে পুরো রমজান মাসজুড়ে কুরআন তিলাওয়াতের শুদ্ধতা ও ক্বিরাত বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়। প্রশিক্ষণ শেষে আয়োজিত প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ক্বারীদের মধ্য থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেওয়া হয়।
উত্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাসজিদ কমিটির সভাপতি সেক্রেটারি এছাড়াও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ,ও প্রবাসী সংগঠনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন কুয়েত প্রবাসী কবির মিয়া ও ফ্রান্স প্রবাসী শাহাবুদ্দিন মিয়া,নিজাম মিয়া আলেম-উলামা, সমাজসেবক ও স্থানীয় মুসল্লিরা উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, কুরআনের শুদ্ধ তিলাওয়াত শিক্ষা ও নতুন প্রজন্মকে ধর্মীয় শিক্ষায় উদ্বুদ্ধ করতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তারা ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানান।








Leave a Reply
You must be logged in to post a comment.