1. basitpress71@gmail.com : basitpress71 :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৫:১৯ অপরাহ্ন
Title :
তালামীযে ইসলামিয়া কমলগঞ্জ পৌরসভার ৯নং ওয়ার্ড শাখার কাউন্সিল সম্পন্ন মৌলভীবাজারে টপ টেন এর নতুন শোরুম উদ্বোধন উদ্বোধন উপলক্ষে সব পণ্যে ১৫ শতাংশ বিশেষ ছাড় করমউল্লাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ কমলগঞ্জে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত  মো. ফরিদ মিয়া নেতা নয়, জনগণের সেবক হয়ে থাকতে চাই: সমাজসেবক আহমেদ সাদিক কমলগঞ্জে সীরাত সেমিনার ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত কমলগঞ্জে ইশকে মোস্তফা মাহফিল অনুষ্ঠিত মৌলভীবাজার জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা,শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত সাইফুল ইসলাম কমলগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি সত্যেন্দ্র কুমার পাল নান্টু পুনরায় নির্বাচিত

একাটুনা ইউনিয়ন পরিষদে  চেয়ারম্যান প্রার্থী হওয়ার ঘোষণা দিলেন শেখ নূর আলম

  • Update Time : মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬
  • ১২৭ Time View

নিজস্ব প্রতিবেদকঃ আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে মৌলভীবাজার সদর উপজেলার ৬নং একাটুনা ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন বিশিষ্ট সমাজসেবক ও কমিউনিটি নেতা শেখ নূর আলম। এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি ও কমিউনিটি নেতৃবৃন্দের অনুরোধে তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন বলে এক বিবৃতিতে জানিয়েছেন।

​বিবৃতিতে শেখ নূর আলম একাটুনা ইউনিয়ন ও ওয়ার্ডবাসীসহ দেশ-বিদেশে অবস্থানরত সকলকে পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা জানান। তিনি বলেন, “গত দুই বছর ধরে অত্র ইউনিয়নের উন্নয়নে কাজ করার যে সুযোগ আমি পেয়েছি, তাতে যারা আমাকে সমর্থন ও উৎসাহ দিয়েছেন তাদের প্রতি আমি কৃতজ্ঞ। বিশেষ করে যারা আমাকে আসন্ন নির্বাচনে প্রার্থী হিসেবে দাঁড়ানোর জন্য উৎসাহিত করেছেন, তাদের সেই বিশ্বাসের প্রতি শ্রদ্ধা রেখেই আমি চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নিয়েছি।”

​একাটুনা ইউনিয়নকে একটি আধুনিক ও ‘মডেল ইউনিয়ন’ হিসেবে গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করে তিনি বলেন, “আমার লক্ষ্য হলো আগামী প্রজন্মের জন্য একটি আদর্শ ইউনিয়ন উপহার দেওয়া। যেখানে আইনের শাসন, উন্নত শিক্ষা, স্বাস্থ্যসেবা এবং দুর্নীতিমুক্ত প্রশাসন নিশ্চিত করা হবে। বৈষম্যের বিরুদ্ধে আমি জিরো টলারেন্স নীতি গ্রহণ করব।”

​ইউনিয়নের অনুন্নত গ্রামগুলোতে সড়ক বাতি স্থাপনের মহাপরিকল্পনার কথা জানিয়ে তিনি বলেন, পর্যায়ক্রমে প্রতিটি ওয়ার্ডে আলোর ব্যবস্থা করা হবে। ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের দোয়া ও সমর্থন প্রত্যাশা করে তিনি আরও বলেন, “নির্বাচিত হলে আমি নিরলস পরিশ্রমের মাধ্যমে বেকারত্ব দূরীকরণ ও তরুণ সমাজকে সুশিক্ষায় শিক্ষিত করতে কাজ করে যাব।”

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2021 Agrajatrasangbad.com
Desing & Developed BY ThemeNeed.com