1. basitpress71@gmail.com : basitpress71 :
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০২:৪৭ অপরাহ্ন
Title :
তালামীযে ইসলামিয়া কমলগঞ্জ পৌরসভার ৯নং ওয়ার্ড শাখার কাউন্সিল সম্পন্ন মৌলভীবাজারে টপ টেন এর নতুন শোরুম উদ্বোধন উদ্বোধন উপলক্ষে সব পণ্যে ১৫ শতাংশ বিশেষ ছাড় করমউল্লাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ কমলগঞ্জে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত  মো. ফরিদ মিয়া নেতা নয়, জনগণের সেবক হয়ে থাকতে চাই: সমাজসেবক আহমেদ সাদিক কমলগঞ্জে সীরাত সেমিনার ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত কমলগঞ্জে ইশকে মোস্তফা মাহফিল অনুষ্ঠিত মৌলভীবাজার জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা,শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত সাইফুল ইসলাম কমলগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি সত্যেন্দ্র কুমার পাল নান্টু পুনরায় নির্বাচিত

কমলগঞ্জে দুষ্কৃতিকারীদের দেয়া আগুনে গরুর ঘর ও ধানের গোলা পুড়ে ছাই; ৫ লক্ষ টাকার ক্ষতিসাধন

  • Update Time : বুধবার, ১১ মার্চ, ২০২৬
  • ১২৮ Time View

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি:
মৌলভীবাজারের কমলগঞ্জে মঙ্গলবার ভোররাত সাড়ে ৫টার দিকে দুষ্কৃতিকারীদের দেয়া আগুনে ৩নং মুন্সীবাজার ইউনিয়নের ৫নং ওয়ার্ডের রায়নগর গ্রামের বাসিন্দা রুবেল দাসের খড়ের ফেইন, গরুর ঘর ও ধানের গোলা পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ৮ মাসের গর্ভবতী একটি গাভীসহ প্রায় ৫০ মন ধান, পানির মটর ট্যাংকি ও ঘরের বিভিন্ন আসবাবপত্র পুড়ে প্রায় ৫ লক্ষ টাকার ক্ষতিসাধন হয়েছে। খবর পেয়ে কমলগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের লোকজন স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণ করেন।
ঘটনার থবর পেয়ে মঙ্গলবার বিকেলে উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ঘটনায় আনুমানিক প্রায় ৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। অগ্নিকা-ে অর্চনা দাস (৬০), সীমা দাস (৩৫) ও রুপক দাস (৪০) আহত হয়েছেন এবং আরও ৪টি গরু আংশিকভাবে দগ্ধ হয়েছে। আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা প্রদান করা হয়েছে।
এ ঘটনায় এলঅকাবাসী ক্ষতিগ্রস্ত পরিবারকে প্রশাসনের জরুরি সহায়তা ও সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের বিচারের দাবি জানিয়েছেন।
আলাপকালে কমলগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার ওমর ফারুক বলেন, ঘটনাস্থল সরেজমিন পরিদর্শন করেছি। সরকারের পক্ষ থেকে ক্ষতিগ্রস্থ পরিবারকে সহায়তা করা হবে।
স্থানীয় সংসদ সদস্য ও বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য মো: মুজিবুর রহমান চৌধুরী (হাজী মুজিব)  জানান, অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে জরুরী ভিত্তিতে সরকারী সহায়তা প্রদানের জন্য উপজেলা নির্বাহী অফিসারকে বলা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2021 Agrajatrasangbad.com
Desing & Developed BY ThemeNeed.com