1. basitpress71@gmail.com : basitpress71 :
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৭:৫৩ অপরাহ্ন
Title :
তালামীযে ইসলামিয়া কমলগঞ্জ পৌরসভার ৯নং ওয়ার্ড শাখার কাউন্সিল সম্পন্ন মৌলভীবাজারে টপ টেন এর নতুন শোরুম উদ্বোধন উদ্বোধন উপলক্ষে সব পণ্যে ১৫ শতাংশ বিশেষ ছাড় করমউল্লাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ কমলগঞ্জে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত  মো. ফরিদ মিয়া নেতা নয়, জনগণের সেবক হয়ে থাকতে চাই: সমাজসেবক আহমেদ সাদিক কমলগঞ্জে সীরাত সেমিনার ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত কমলগঞ্জে ইশকে মোস্তফা মাহফিল অনুষ্ঠিত মৌলভীবাজার জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা,শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত সাইফুল ইসলাম কমলগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি সত্যেন্দ্র কুমার পাল নান্টু পুনরায় নির্বাচিত

১নং রহিমপুর ইউনিয়ন উন্নয়ন পরিষদের নেতৃবৃন্দের ইউএনও’র সাথে মতবিনিময়

  • Update Time : বুধবার, ৪ মার্চ, ২০২৬
  • ১৩০ Time View

আব্দুল বাছিত খানঃ
মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো,আসাদুজ্জামান এর সাথে ১নং রহিমপুর ইউনিয়ন উন্নয়ন পরিষদের উদ্যোগে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ০৪ মার্চ দুপুর ১২টায় এ মতবিনিময় সভা অনুষ্টিত হয়। ইউনিয়নের সার্বিক উন্নয়নকে সামনে রেখে আয়োজিত এই সভায় উন্নয়ন পরিষদের পক্ষ থেকে উত্থাপিত ১৫ দফা দাবি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সভায় ইউনিয়নের অবকাঠামো উন্নয়ন, কৃষি ও নদী সংস্কার, স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ, শিক্ষা ও বিদ্যুৎ ব্যবস্থার উন্নয়ন, পর্যটন খাতের বিকাশ, সামাজিক নিরাপত্তা জোরদার এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় গুরুত্বের সাথে উপস্থাপন করা হয়। প্রতিনিধিরা বলেন, দীর্ঘদিনের জনদুর্ভোগ নিরসনে দ্রুত কার্যকর উদ্যোগ গ্রহণ করা এখন সময়ের দাবি। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন-আমিরুল ইসলাম কয়সর নায়েবে আমির,
জামায়াতে ইসলাম কমলগঞ্জ,আতাউর রহমান খাঁন সভাপতি, জামায়াতে ইসলাম, রহিমপুর ইউনিয়ন, মাওলানা লুৎফুর রহমান জাকারিয়া, সভাপতি, খেলাফত মজলিস,রহিমপুর ইউনিয়ন, ইলিয়াস আহমদ,মাওলানা আব্দুস সামাদ সুমন, হাফিজ মাওলানা আবু হানিফাসহ প্রমুখ। সভায় বক্তারা রহিমপুর ইউনিয়নকে একটি আধুনিক, উন্নত ও বাসযোগ্য ইউনিয়নে রূপান্তরের লক্ষ্যে প্রশাসনের সার্বিক সহযোগিতা কামনা করেন। উপজেলা প্রশাসনের পক্ষ থেকেও দাবিগুলো গুরুত্বসহকারে বিবেচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস প্রদান করা হয়। ১নং রহিমপুর ইউনিয়নের উন্নয়ন অগ্রযাত্রা ত্বরান্বিত করতে সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টা অব্যাহত থাকবে বলে সভায় প্রত্যাশা ব্যক্ত করা হয়। ইনশাআল্লাহ, জনগণের ন্যায্য দাবি বাস্তবায়নে সংশ্লিষ্ট সকলেই ঐক্যবদ্ধ ও দৃঢ়প্রতিজ্ঞ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2021 Agrajatrasangbad.com
Desing & Developed BY ThemeNeed.com