1. basitpress71@gmail.com : basitpress71 :
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৭:০১ অপরাহ্ন
Title :
তালামীযে ইসলামিয়া কমলগঞ্জ পৌরসভার ৯নং ওয়ার্ড শাখার কাউন্সিল সম্পন্ন মৌলভীবাজারে টপ টেন এর নতুন শোরুম উদ্বোধন উদ্বোধন উপলক্ষে সব পণ্যে ১৫ শতাংশ বিশেষ ছাড় করমউল্লাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ কমলগঞ্জে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত  মো. ফরিদ মিয়া নেতা নয়, জনগণের সেবক হয়ে থাকতে চাই: সমাজসেবক আহমেদ সাদিক কমলগঞ্জে সীরাত সেমিনার ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত কমলগঞ্জে ইশকে মোস্তফা মাহফিল অনুষ্ঠিত মৌলভীবাজার জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা,শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত সাইফুল ইসলাম কমলগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি সত্যেন্দ্র কুমার পাল নান্টু পুনরায় নির্বাচিত

পৈতৃক বাড়িতে দাদা-দাদির কবর জিয়ারতে মন্ত্রী আরিফুল হক

  • Update Time : রবিবার, ৮ মার্চ, ২০২৬
  • ১৩৬ Time View

আব্দুল বাছিত খানঃ মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার উবাহাটা গ্রামের নিজ পৈতৃক বাড়িতে আবেগঘন পরিবেশে সময় কাটালেন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। মন্ত্রী হিসেবে শপথ গ্রহণের পর প্রথমবারের মতো আজ রবিবার সন্ধ্যায় নিজ জন্মভূমি কমলগঞ্জে পা রাখেন তিনি।এদিন সন্ধ্যায় গ্রামে পৌঁছেই মন্ত্রী আরিফুল হক চৌধুরী তার পারিবারিক কবরস্থানে যান। সেখানে তিনি তার প্রয়াত দাদা ও দাদির কবর জিয়ারত করেন। মোনাজাতে তিনি মরহুমদের আত্মার মাগফেরাত কামনা করেন এবং কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থেকে শৈশবের স্মৃতিবিজড়িত ভিটায় সময় কাটান। এ সময় মৌলভীবাজার ৪ (কমলগঞ্জ ও শ্রীমঙ্গল) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মো. মুজিবুর রহমান চৌধুরীও উপস্থিত ছিলেন।কমলগঞ্জে আসার আগে মন্ত্রী মৌলভীবাজার সদরে যাত্রা বিরতি করেন। সেখানে তিনি বাংলাদেশের প্রাক্তন অর্থমন্ত্রী এম সাইফুর রহমানের কবর জিয়ারত করেন। প্রবীণ এই রাজনীতিবিদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি তার রাজনৈতিক প্রজ্ঞা ও উন্নয়নের কথা স্মরণ করেন।মন্ত্রীর আগমনকে কেন্দ্র করে উবাহাটা গ্রামসহ পুরো কমলগঞ্জ উপজেলায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। দীর্ঘ প্রতীক্ষার পর প্রিয় মানুষটিকে মন্ত্রী হিসেবে কাছে পেয়ে গ্রামবাসী ও স্থানীয় নেতাকর্মীরা ফুল দিয়ে তাকে শুভেচ্ছা জানান। এ সময় মন্ত্রী এলাকাবাসীর উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, এই মাটি ও মানুষের টানেই বারবার ফিরে আসি। আপনাদের দোয়া ও ভালোবাসায় আজ আমি যে অবস্থানে পৌঁছেছি, তার ঋণ শোধ করার সর্বোচ্চ চেষ্টা করব।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2021 Agrajatrasangbad.com
Desing & Developed BY ThemeNeed.com