

আব্দুল বাছিত খানঃ
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে মৌলভীবাজার জেলা সেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মামুনুর রশীদের পক্ষ থেকে মৌলভীবাজার পৌরসভার ১নং ওয়াডের সর্বসাধারণসহ দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন। ঈদের এই পবিত্র আনন্দ ও উৎসব সবার জীবনে শান্তি, সম্প্রীতি ও সমৃদ্ধি বয়ে আনবে বলে আশা প্রকাশ করেন তিনি। শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর মুসলমানদের জীবনে আসে পবিত্র ঈদুল ফিতর। এই দিনটি আনন্দ, ভ্রাতৃত্ববোধ ও পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধির এক অনন্য উপলক্ষ। ঈদের শিক্ষা হলো পরস্পরের প্রতি সহমর্মিতা ও মানবিক মূল্যবোধ জাগ্রত করা।
তিনি বলেন, ঈদ কেবল আনন্দের উৎসব নয়, এটি সমাজে সাম্য ও ভ্রাতৃত্বের বন্ধনকে আরও দৃঢ় করে। ধনী-গরিব ভেদাভেদ ভুলে সবাই যেন ঈদের আনন্দ ভাগাভাগি করে নেয় এই শিক্ষা আমাদের ধারণ করতে হবে।

Leave a Reply