

পটুয়াখালী প্রতিনিধি ঃ
পটুয়াখালীতে শতাধিক দোকানপাট ও ২৫ টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে জেলা প্রশাসন। ২’রা-অক্টোবর -রবিবার দুপুরে পৌরসভার ৭ নং ওয়ার্ডের পিডিএস মাঠের পশ্চিশ পাশের সড়কের উপরে সরকারী জায়গায় গড়ে ওঠা এসব অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। এ অভিযান পরিচালনা করেন সদর উপজেলা সহকারী কমিশনার(ভূমি) শাহিন মাহমুদ ও জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট আলাউদ্দিন। এছাড়া জানাগেছে, পিডিএস মাঠ সংলগ্ন বসবাসকারীদের চলমান মামলা নিষ্পতি না হওয়া পর্যন্ত এবং পুর্নবাসন ও অগ্রিম নোটিশ ছাড়া উচ্ছেদের প্রতিবাদ জানিয়ে শহরের শশ্মান ঘাটে মানববন্ধন করেছে। মানববন্ধনে প্রধানমন্ত্রীর কাছে পুর্নবাসনের দাবি জানায় ওই এলাকায় বসবাসকারীরা।
পটুয়াখালী জেলা প্রশাসনে নির্বাহী ম্যাজিষ্ট্রেট আলাউদ্দিন জানান, যারা সরকারী জায়গা অবৈধভাবে দখল করে আছে তাদের সবার বিরুদ্ধে উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে বলে জানান।









Leave a Reply
You must be logged in to post a comment.