1. basitpress71@gmail.com : basitpress71 :
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১১:৫৫ অপরাহ্ন
Title :
তালামীযে ইসলামিয়া কমলগঞ্জ পৌরসভার ৯নং ওয়ার্ড শাখার কাউন্সিল সম্পন্ন মৌলভীবাজারে টপ টেন এর নতুন শোরুম উদ্বোধন উদ্বোধন উপলক্ষে সব পণ্যে ১৫ শতাংশ বিশেষ ছাড় করমউল্লাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ কমলগঞ্জে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত  মো. ফরিদ মিয়া নেতা নয়, জনগণের সেবক হয়ে থাকতে চাই: সমাজসেবক আহমেদ সাদিক কমলগঞ্জে সীরাত সেমিনার ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত কমলগঞ্জে ইশকে মোস্তফা মাহফিল অনুষ্ঠিত মৌলভীবাজার জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা,শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত সাইফুল ইসলাম কমলগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি সত্যেন্দ্র কুমার পাল নান্টু পুনরায় নির্বাচিত

কমলগঞ্জে শিশু সুরক্ষা নিশ্চিতে ‘গুড নেইবারস বাংলাদেশ’ সিডিপির নেটওয়ার্ক ক্যাম্পেইন

  • Update Time : রবিবার, ১৬ আগস্ট, ২০২৬
  • ৮০ Time View
(মৌলভীবাজার) প্রতিনিধি:
মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার আদমপুরে গুড নেইবারস বাংলাদেশ মৌলভীবাজার সিডিপির উদ্যোগে জাঁকজমক পূর্ণভাবে শিশু সুরক্ষা নেটওয়ার্ক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। শিশুদের অধিকার রক্ষা, সচেতনতা বৃদ্ধি এবং নিরাপদ সমাজ গঠনের প্রত্যয়ে এই গুরুত্বপূর্ণ ক্যাম্পেইনের আয়োজন করা হয়।
রবিবার (১৬ আগষ্ট) কমলগঞ্জ উপজেলার আদমপুরে সিডিপি ব্যবস্থাপক এন্ড্রিকো মন্ডল এর সভাপতিত্বে ও শিক্ষক নীহার কান্তি দেব ও প্রোগ্রাম অফিসার ম্যাথিউ সুজন মন্ডলের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সামসুন নাহার পারভীন,  উপজেলা শিক্ষা অফিসার মীর আব্দুল্লাহ আল মামুন, কমলগঞ্জ প্রেসক্লাব সভাপতি আসহাবুজ্জামান শাওন,  সিডিপি সদস্য কৃষ্ণ কুমার সিংহ, শিক্ষক আব্দুস সালাম প্রমূখ।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, আদমপুরে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা গুড নেইবার্স বাংলাদেশ, মৌলভীবাজার সিডিপি’র উদ্যোগে শিশুদের নিরাপত্তা ও অধিকার নিশ্চিত করতে বিভিন্ন সময় সচেতনতামূলক কার্যক্রম ও সামাজিক সভার আয়োজন করা হয়।
আগামীতে শিশুদের অধিকার সুনিশ্চিত করতে এবং একটি নিরাপদ ভবিষ্যৎ গঠনে গুড নেইবারস বাংলাদেশ মৌলভীবাজার সিডিপির এমন ধারাবাহিক কল্যাণমূলক ও সচেতনতামূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
এর আগে গুড নেইবার্স বাংলাদেশের ৩০ তম প্রতিষ্ঠা বার্ষিকী সামনে রেখে অতিথিসহ সিডিপি পর্যায়ে সকল উন্নয়ন মিত্রদের অংশগ্রহনে কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়।
পরে শিশু সুরক্ষার উপর কুইজ প্রতিযোগিতার আয়োজন করে বিজয়ীদের মাঝে পুরস্কার প্রদান করা হয়।
শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

More News Of This Category
© All rights reserved © 2021 Agrajatrasangbad.com
Desing & Developed BY ThemeNeed.com