

স্টাফ রিপোর্টার: হবিগঞ্জের মাধবপুর উপজেলার মনতলায় নারী শিক্ষায় প্রসার, উন্নয়ন ও অগ্রযাত্রায় স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান, অপরুপা মাধ্যমিক বালিকা বিদ্যায়তনের এডহক কমিটির সভাপতি মনোনীত হয়েছেন বাংলাদেশ সুপ্রীম কোর্টের বিশিষ্ট আইনজীবী, জননেতা মো নিজাম খাঁন। জানা যায় অ্যাডভোকেট মো নিজাম খাঁন ৩নং বহরা ইউনিয়নের হরিপ্রসাদপুর খান বাড়ি এর বিশিষ্ট সামাজিক রাজনৈতিক ব্যক্তিত্ব ও ব্যবসায়ী মরহুম আলহাজ্ব মো ইছব খাঁনের জৈষ্ঠ্য পুত্র এবং সাবেক সভাপতি জাতীয়তাবাদী ছাত্রদল শাহজালাল সরকারি কলেজ । মরহুম আলহাজ্ব মোঃ ইছব খাঁন সাহেব এলাকার বিদ্যুৎসাহীদের সাথে নিয়ে অপরুপা মাধ্যমিক বালিকা বিদ্যায়তন মনতলা প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা পালন করেন এবং দীর্ঘদিন সুনামের সহিত প্রতিষ্ঠাতা সভাপতি হিসাবে দায়িত্ব পালন করেন । তাঁর পিতার হাত ধরে প্রতিষ্ঠিত শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতি মনোনীত হওয়ায় উচ্ছ্বাস প্রকাশ করেছেন মাননীয় সংসদ সদস্য জনাব এস এম ফয়সল সাহেব একাধিক বার নির্বাচিত সাবেক সফল উপজেলা চেয়ারম্যান মাধবপুর জনাব এসএম শাহজাহান সাহেব সহ বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃত্ব বৃন্দ শিক্ষকমন্ডলী অভিভাবক শিক্ষার্থী শুভাকাঙ্ক্ষী সহ গোটা এলাকাবাসী।
এছাড়াও মরহুম আলহাজ্ব মো ইছব খানঁ সাহেব দীর্ঘদিন সুনামের সহিত ৩নং বহরা ইউ/পি শাখা বিএনপি’র সাধারণ সম্পাদক মনতলা বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক বর্তমান শাহজালাল সরকারি কলেজের গভর্নিং বডির সদস্য আউলিয়াবাদ রামকেশব উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য বহু স্কুল কলেজ মাদ্রাসাও মসজিদ উন্নায়ন সহ বিভিন্ন সমাজহিতৈষী কাজে আমৃত্যু সুনাম সহিত জড়িত ছিলেন।
অ্যাডভোকেট মো নিজাম খাঁন ছোটবেলা থেকেই শিক্ষা সংস্কৃতি সামাজিক ও রাজনৈতিক সংগঠনের সাথে জড়িত থেকে সামনের সারির নেতৃত্ব প্রধানের মাধ্যমে সর্বক্ষেত্রে মেধার স্বাক্ষর রেখেছেন। তাঁর নেতৃত্বে বিদ্যায়তনটি মাধ্যমিক থেকে কলেজ পর্যায়ে উন্নীত হওয়া অবকাঠামোগত উন্নয়ন বিশেষ করে শিক্ষার্থীদের ভালো ফলাফলে বিশেষ অগ্রগতি অর্জন সহ অভূতপূর্ব উন্নয়ন সাধন হবে বলে এলাকাবাসী আশাবাদী।
এ প্রসঙ্গে এড. মো: নিজাম খাঁন সাহেব এর অনুভূতি জানতে চাইলে বলেন আলহামদুললিল্লাহ। আমি গভীর ভাবে কৃতজ্ঞতা জানাচ্ছি বিএনপির চেয়ারম্যান মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেব এর প্রতি। একইসাথে আন্তরিক ভাবে কৃতজ্ঞতা জানাচ্ছি মাননীয় শিক্ষামন্ত্রী জনাব ড. আ ন ম এহসানুল হক মিলন এমপি মহোদয় ও আমার অভিভাবক মাননীয় সংসদ সদস্য, হবিগঞ্জ -৪ জনাব এস এম ফয়সল সাহেব এবং সাবেক উপজেলা চেয়ারম্যান জনাব এস এম শাহজাহান সাহেব সহ এলাকাবাসী প্রতি কৃতজ্ঞ এবং সঠিকভাবে সততা ন্যায়পরায়নতার সাথে দায়িত্ব পালনে সকল স্তরের নেতা-কর্মী জনসাধারণের সার্বিক সহযোগীতা ও দোয়া চাই।
Comments are closed.







