1. basitpress71@gmail.com : basitpress71 :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৪:০৪ পূর্বাহ্ন
Title :
তালামীযে ইসলামিয়া কমলগঞ্জ পৌরসভার ৯নং ওয়ার্ড শাখার কাউন্সিল সম্পন্ন মৌলভীবাজারে টপ টেন এর নতুন শোরুম উদ্বোধন উদ্বোধন উপলক্ষে সব পণ্যে ১৫ শতাংশ বিশেষ ছাড় করমউল্লাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ কমলগঞ্জে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত  মো. ফরিদ মিয়া নেতা নয়, জনগণের সেবক হয়ে থাকতে চাই: সমাজসেবক আহমেদ সাদিক কমলগঞ্জে সীরাত সেমিনার ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত কমলগঞ্জে ইশকে মোস্তফা মাহফিল অনুষ্ঠিত মৌলভীবাজার জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা,শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত সাইফুল ইসলাম কমলগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি সত্যেন্দ্র কুমার পাল নান্টু পুনরায় নির্বাচিত

হযরত শাহ আজম (রহ.) দরগাহ্ ফাউন্ডেশনের উদ্যোগে ৬ষ্ট ধাপে টেংরাবাজার বাইতুননূর মাসজিদ সংলগ্ন কবরস্থানে বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন

  • Update Time : মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
  • ৫৭ Time View

নিজস্ব প্রতিবেদক:

পরিবেশ সংরক্ষণ, সবুজ বাংলাদেশ গঠন এবং সদকায়ে জারিয়ার মহৎ উদ্দেশ্যে হযরত শাহ আজম (রহ.) দরগাহ্ ফাউন্ডেশনের উদ্যোগে ৬ষ্ট ধাপের বৃক্ষরোপণ কর্মসূচি সফলভাবে সম্পন্ন হয়েছে।

কর্মসূচির আওতায় রাজনগর উপজেলার টেংরাবাজার বাইতুননূর জামে মসজিদ সংলগ্ন বিশাল কবরস্থানে বাদ ফজর বিভিন্ন প্রজাতির ফলদ ও ছায়াদার গাছের চারা রোপণ করা হয়।

উল্লেখ্য, হযরত শাহ আজম (রহ.) দরগাহ্ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি উস্তাদুল উলামা হযরত মাওলানা শাহ মোহাম্মদ মোশাররফ আলী ছাহেব (রহ.) তাঁর জীবদ্দশায় মানুষের কল্যাণ ও পরিবেশের ভারসাম্য রক্ষার লক্ষ্যে বিভিন্ন মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, রাস্তার পাশে, ছড়ার তীরে এবং গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থানে ফলদ ও ছায়াদার বৃক্ষ রোপণ করতেন। তাঁর উদ্দেশ্য ছিল—এসব গাছ থেকে মানুষ ও জীবজন্তু উপকৃত হবে এবং দীর্ঘদিন পর্যন্ত এর সুফল অব্যাহত থাকবে।

বর্তমানে মহান আল্লাহ তায়ালার অশেষ মেহেরবানীতে ফাউন্ডেশনের উদ্যোগে তাঁর সেই মহৎ সদকায়ে জারিয়ার কাজটি অব্যাহত রয়েছে। ইনশাআল্লাহ, ভবিষ্যতেও এই কল্যাণময় কার্যক্রম ধারাবাহিকভাবে চালু থাকবে।

বৃক্ষরোপণ কর্মসূচিতে ফাউন্ডেশনের সদস্যবৃন্দ, মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী, সমাজসেবকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

এ সময় ফাউন্ডেশনের সদস্যবৃন্দ বলেন, বৃক্ষরোপণ শুধু পরিবেশ রক্ষার একটি কার্যকর মাধ্যম নয়; মানুষের উপকারের নিয়তে একটি গাছ রোপণ করাও অত্যন্ত মহৎ আমল। একটি গাছ যতদিন মানুষের, পাখি-পশু কিংবা অন্য কোনো সৃষ্টির উপকারে আসবে, ততদিন এর মাধ্যমে সওয়াব পাওয়ার আশা করা যায়। তাই প্রত্যেকের উচিত নিজ নিজ অবস্থান থেকে বেশি বেশি বৃক্ষরোপণ করা এবং রোপণ করা গাছগুলোর যথাযথ পরিচর্যা করা।

ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়, পর্যায়ক্রমে বিভিন্ন এলাকায়—বিশেষ করে মসজিদ, মাদ্রাসা, শিক্ষা প্রতিষ্ঠান, রাস্তার পাশে এবং জনসাধারণের উপকার হয় এমন স্থানে—বৃক্ষরোপণ কর্মসূচি অব্যাহত থাকবে।

পরিবেশের ভারসাম্য রক্ষা, প্রাকৃতিক সৌন্দর্য বৃদ্ধি এবং আগামী প্রজন্মের জন্য একটি সবুজ, সুন্দর ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে সমাজের সর্বস্তরের মানুষকে বৃক্ষরোপণ ও বৃক্ষ পরিচর্যার এই মহৎ উদ্যোগে এগিয়ে আসার আহ্বান জানানো হয়।

আসুন, একটি গাছ লাগাই—পরিবেশ বাঁচাই, মানুষের উপকার করি এবং সদকায়ে জারিয়ার অংশীদার হই।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

More News Of This Category
© All rights reserved © 2021 Agrajatrasangbad.com
Desing & Developed BY ThemeNeed.com