1. basitpress71@gmail.com : basitpress71 :
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১০:২৮ পূর্বাহ্ন
Title :
তালামীযে ইসলামিয়া কমলগঞ্জ পৌরসভার ৯নং ওয়ার্ড শাখার কাউন্সিল সম্পন্ন মৌলভীবাজারে টপ টেন এর নতুন শোরুম উদ্বোধন উদ্বোধন উপলক্ষে সব পণ্যে ১৫ শতাংশ বিশেষ ছাড় করমউল্লাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ কমলগঞ্জে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত  মো. ফরিদ মিয়া নেতা নয়, জনগণের সেবক হয়ে থাকতে চাই: সমাজসেবক আহমেদ সাদিক কমলগঞ্জে সীরাত সেমিনার ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত কমলগঞ্জে ইশকে মোস্তফা মাহফিল অনুষ্ঠিত মৌলভীবাজার জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা,শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত সাইফুল ইসলাম কমলগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি সত্যেন্দ্র কুমার পাল নান্টু পুনরায় নির্বাচিত

হীড বাংলাদেশ পেল স্বর্ণপদক

  • Update Time : বৃহস্পতিবার, ২৭ নভেম্বর, ২০২৫
  • ২১৯ Time View

নিজস্ব প্রতিবেদকঃ 
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় আয়োজিত জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৫ উদযাপন উদ্বোধনী অনুষ্ঠান বর্ণাঢ্য আয়োজনের মধ্যে দিয়ে রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বুধবার ২৬ নভেম্বর ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের আওতাধীন প্রাণিসম্পদ অধিদপ্তর কর্তৃক প্রথমবারের মতো পাঁচ ক্যাটাগরিতে “জাতীয় প্রাণিসম্পদ পদক ২০২৫”প্রদান করা হয়।
মৌলভীবাজার অঞ্চলের হীড বাংলাদেশ এর কৃষি ইউনিটের প্রাণিসম্পদ খাতকে প্রাণিসম্পদ উন্নয়নে অবদান রাখার জন্য “জাতীয় প্রাণিসম্পদ পদক ২০২৫”এ প্রাণিসম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা ক্যাটাগরিতে প্রথম স্থান অধিকার করে স্বর্ণপদকে ভূষিত হয় ।
পরিকল্পনা মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা পারভীন নিকট থেকে স্বর্ণপদক ও সম্মাননা গ্রহণ করেন সংস্থার কৃষি ইউনিটের ফোকাল পার্সন হীড বাংলাদেশ এর মৌলভীবাজার অঞ্চলের আঞ্চলিক ব্যবস্থাপক সুব্রত কাম্পু ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রনালয়ের উপদেষ্টা ফরিদা আখতার।
স্বাগত বক্তব্য রাখেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সম্মানিত সচিব জনাব আবু তাহের মোহাম্মদ জাবের।
এই অর্জন পিকেএসএফএর আর্থিক ও কারিগরি সহায়তায় পরিচালিত হীড বাংলাদেশ এর মৌলভীবাজার অঞ্চলের প্রাণিসম্পদ খাতে উন্নয়ন কার্যযক্রমকে নতুন উচ্চতায় পৌঁছে দিয়েছে । এ অর্জনের পেছনে হীড বাংলাদেশ পরিবার, সহযোগী সংস্থা, স্থানীয় প্রশাসন ও প্রাণিসম্পদ অধিদপ্তর, মাঠকর্মী এবং নিবেদিতপ্রাণ খামারি–উদ্যোক্তাদের সম্মিলিত পরিশ্রম ও একাগ্রতা অগ্রনী ভূমিকা রেখেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2021 Agrajatrasangbad.com
Desing & Developed BY ThemeNeed.com