1. basitpress71@gmail.com : basitpress71 :
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১২:১২ পূর্বাহ্ন
Title :
তালামীযে ইসলামিয়া কমলগঞ্জ পৌরসভার ৯নং ওয়ার্ড শাখার কাউন্সিল সম্পন্ন মৌলভীবাজারে টপ টেন এর নতুন শোরুম উদ্বোধন উদ্বোধন উপলক্ষে সব পণ্যে ১৫ শতাংশ বিশেষ ছাড় করমউল্লাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ কমলগঞ্জে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত  মো. ফরিদ মিয়া নেতা নয়, জনগণের সেবক হয়ে থাকতে চাই: সমাজসেবক আহমেদ সাদিক কমলগঞ্জে সীরাত সেমিনার ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত কমলগঞ্জে ইশকে মোস্তফা মাহফিল অনুষ্ঠিত মৌলভীবাজার জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা,শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত সাইফুল ইসলাম কমলগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি সত্যেন্দ্র কুমার পাল নান্টু পুনরায় নির্বাচিত

বর্ষসেরা প্রতিবেদক সম্মাননা পেলেন সাংবাদিক শায়েক আহমদ

  • Update Time : রবিবার, ১৬ আগস্ট, ২০২৬
  • ৮৫ Time View

আব্দু বাছিত খানঃ
সততা, নিষ্ঠা, পরিশ্রম ও দায়িত্বশীল সাংবাদিকতার স্বীকৃতি হিসেবে বর্ষসেরা প্রতিবেদক–২০২৬ সম্মাননায় ভূষিত হয়েছেন দৈনিক ঘোষণার মৌলভীবাজার জেলা প্রতিনিধি শায়েক আহমদ।
দৈনিক ঘোষণার ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নিয়মিত সংবাদ প্রেরণ, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং বেসরকারি বিজ্ঞাপন বিপণনে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ তাকে এ সম্মাননা দেওয়া হয়।
বুধবার (১২ আগস্ট) রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে আয়োজিত প্রতিনিধি সম্মেলন, প্রশিক্ষণ কর্মশালা ও প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে শায়েক আহমদের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।
সম্মাননা স্মারক প্রদান করেন শেরে বাংলা আবুল কাশেম ফজলুল হকের নাতি, সাবেক তথ্য সচিব ও বিটিআরসি চেয়ারম্যান সৈয়দ মার্গুব মোর্শেদ, দৈনিক ঘোষণার সম্পাদক ও প্রকাশক মো. সাহিদুর রহমান টেপা এবং নির্বাহী সম্পাদক এস এম জহিরুল ইসলাম।
সাংবাদিকতা পেশায় শায়েক আহমদ একজন নিষ্ঠাবান, পরিশ্রমী ও দায়িত্বশীল সংবাদকর্মী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। মাঠপর্যায়ে সংবাদ সংগ্রহ থেকে শুরু করে সময়োপযোগী ও তথ্যনির্ভর সংবাদ পাঠকের কাছে পৌঁছে দিতে তার আন্তরিকতা ও সক্রিয় ভূমিকা প্রশংসিত হয়েছে। প্রতিকূলতা ও ব্যস্ততার মধ্যেও সংবাদ সংগ্রহে তার নিরলস প্রচেষ্টা এবং পেশার প্রতি দায়বদ্ধতা তাকে সহকর্মীদের কাছে একজন আস্থাভাজন সংবাদকর্মী হিসেবে পরিচিত করেছে।
মৌলভীবাজারের স্থানীয় নানা ঘটনা, জনদুর্ভোগ, সামাজিক সমস্যা ও গুরুত্বপূর্ণ কর্মকাণ্ডের সংবাদ নিয়মিতভাবে তুলে ধরার পাশাপাশি সাংবাদিকতার মাধ্যমে মানুষের কথা বলার চেষ্টা করে যাচ্ছেন শায়েক আহমদ। তার এই ধারাবাহিক কর্মতৎপরতা এবং পেশাগত সাফল্যই তাকে এনে দিয়েছে বর্ষসেরা প্রতিবেদক–২০২৬-এর মর্যাদাপূর্ণ স্বীকৃতি।
শায়েক আহমদ মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার মুন্সিবাজার ইউনিয়নের হরিশ্বরন এলাকার কৃতি সন্তান। তার এই অর্জনে সহকর্মী সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।
সাংবাদিকতার অঙ্গনে শায়েক আহমদের এই অর্জন শুধু তার ব্যক্তিগত সাফল্য নয়; এটি মৌলভীবাজারের একজন তরুণ সংবাদকর্মীর নিষ্ঠা, শ্রম ও পেশাগত অঙ্গীকারেরও উজ্জ্বল স্বীকৃতি।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

More News Of This Category
© All rights reserved © 2021 Agrajatrasangbad.com
Desing & Developed BY ThemeNeed.com