1. basitpress71@gmail.com : basitpress71 :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৯:৩৯ পূর্বাহ্ন
Title :
তালামীযে ইসলামিয়া কমলগঞ্জ পৌরসভার ৯নং ওয়ার্ড শাখার কাউন্সিল সম্পন্ন মৌলভীবাজারে টপ টেন এর নতুন শোরুম উদ্বোধন উদ্বোধন উপলক্ষে সব পণ্যে ১৫ শতাংশ বিশেষ ছাড় করমউল্লাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ কমলগঞ্জে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত  মো. ফরিদ মিয়া নেতা নয়, জনগণের সেবক হয়ে থাকতে চাই: সমাজসেবক আহমেদ সাদিক কমলগঞ্জে সীরাত সেমিনার ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত কমলগঞ্জে ইশকে মোস্তফা মাহফিল অনুষ্ঠিত মৌলভীবাজার জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা,শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত সাইফুল ইসলাম কমলগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি সত্যেন্দ্র কুমার পাল নান্টু পুনরায় নির্বাচিত

কবি মোঃ বদরুল ইসলামের লিখা কবিতা “প্রতিবাদের ভাষা কবিতা”

  • Update Time : মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৭২ Time View

সদলবলে আসে তারা, চায় ন্যায্য বাখরা
চাঁদাবাজ চোখ রাঙিয়ে বলে — চাঁদা দাও !
এ যেন পৈতৃক সম্পত্তির অধিকার।

তোমরা ব্যবসা করে কামাই করো নির্বিঘ্নে
ওতো আমাদেরই প্রতিষ্ঠান,
তুমি রাস্তায় রিকশা চালাও,
নিরাপত্তায় রাস্তায় চলতে হলে চাঁদা লাগবেই !

এ কোন সমাজে বাস করি আমরা !
যেখানে আমাদের শ্রমে চলে যুগের চাকা
অথচ ঘাম শুকানোর আগেই দিতে হয় হিস্যা।

চাঁদাবাজি মানেই নেতার নোংরা রাজনীতি
শ্রমিকের রক্ত ও ঘামের সাথে বেইমানি করা
চাঁদাবাজি মানেই ন্যায়ের উপর থুতু ছুড়ে ফেলা।

আমার এ কবিতা এক নিঃশব্দ মারণাস্ত্র
যা আমাদের প্রতিবাদের ভাষা শেখায়
সত্য বলার সাহস যোগায়।

লিখেছেন:মোঃ বদরুল ইসলাম
মুন্সীবাজার
কমলগঞ্জ
মৌলভীবাজার।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2021 Agrajatrasangbad.com
Desing & Developed BY ThemeNeed.com