1. basitpress71@gmail.com : basitpress71 :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৫:৩১ অপরাহ্ন
Title :
তালামীযে ইসলামিয়া কমলগঞ্জ পৌরসভার ৯নং ওয়ার্ড শাখার কাউন্সিল সম্পন্ন মৌলভীবাজারে টপ টেন এর নতুন শোরুম উদ্বোধন উদ্বোধন উপলক্ষে সব পণ্যে ১৫ শতাংশ বিশেষ ছাড় করমউল্লাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ কমলগঞ্জে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত  মো. ফরিদ মিয়া নেতা নয়, জনগণের সেবক হয়ে থাকতে চাই: সমাজসেবক আহমেদ সাদিক কমলগঞ্জে সীরাত সেমিনার ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত কমলগঞ্জে ইশকে মোস্তফা মাহফিল অনুষ্ঠিত মৌলভীবাজার জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা,শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত সাইফুল ইসলাম কমলগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি সত্যেন্দ্র কুমার পাল নান্টু পুনরায় নির্বাচিত

কমলগঞ্জে মণিপুরী ললিতকলা একাডেমির উদ্যোগে রবীন্দ্র-নজরুল জন্মজয়ন্তী উদযাপন

  • Update Time : শনিবার, ২১ জুন, ২০২৫
  • ১৯৪ Time View
কমলগঞ্জ প্রতিনিধিঃ
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় মণিপুরী ললিতকলা একাডেমির উদ্যোগে বাংলা সাহিত্যের দুই মহান কবি — রবীন্দ্রনাথ ঠাকুর ও কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী উদযাপন করা হয়েছে।
শনিবার (২১ জুন) বিকেলে মাধবপুরস্থ একাডেমি চত্বরে এ উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মণিপুরী ললিতকলা একাডেমির উপপরিচালক (অতিরিক্ত দায়িত্ব) প্রবাস চন্দ্র সিংহ এবং সঞ্চালনায় ছিলেন সংগীত প্রশিক্ষক সুতপা সিনহা।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা ও মণিপুরী ললিতকলা একাডেমির সভাপতি মো. ইসরাইল হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ড. প্রিয়াংকা গোপ, চেয়ারম্যান, সংগীত বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয় মাখন চন্দ্র সূত্রধর, উপজেলা নির্বাহী কর্মকর্তা, কমলগঞ্জ আবু জাফর মো. মাহফুজুল কবির, অফিসার ইনচার্জ, কমলগঞ্জ থানা, এম এ ওয়াহিদ রুলু আহ্বায়ক, কমলগঞ্জ প্রেসক্লাব, কবি মায়া ওয়াহেদ
আরও বক্তব্য রাখেন কবি পুলক কান্তি ধর, নাট্য প্রশিক্ষক শুভাশিস সিনহা প্রমুখ।
আলোচনা সভা শেষে আমন্ত্রিত অতিথি শিল্পী ড. প্রিয়াংকা গোপ সংগীত পরিবেশন করেন।
একাডেমির শিক্ষার্থীদের অংশগ্রহণে পরিবেশিত হয় সংগীত, কবিতা আবৃত্তি ও নৃত্য। অনুষ্ঠানটি পরিচালনায় সহযোগিতা করেন প্রশিক্ষক সুতপা সিনহা ও নাট্য নির্দেশক শুভাশিস সিনহা। এছাড়াও উপস্থিত অতিথি শিল্পীরাও সংগীত পরিবেশন করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2021 Agrajatrasangbad.com
Desing & Developed BY ThemeNeed.com