1. basitpress71@gmail.com : basitpress71 :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০২:২২ পূর্বাহ্ন
Title :
তালামীযে ইসলামিয়া কমলগঞ্জ পৌরসভার ৯নং ওয়ার্ড শাখার কাউন্সিল সম্পন্ন মৌলভীবাজারে টপ টেন এর নতুন শোরুম উদ্বোধন উদ্বোধন উপলক্ষে সব পণ্যে ১৫ শতাংশ বিশেষ ছাড় করমউল্লাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ কমলগঞ্জে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত  মো. ফরিদ মিয়া নেতা নয়, জনগণের সেবক হয়ে থাকতে চাই: সমাজসেবক আহমেদ সাদিক কমলগঞ্জে সীরাত সেমিনার ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত কমলগঞ্জে ইশকে মোস্তফা মাহফিল অনুষ্ঠিত মৌলভীবাজার জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা,শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত সাইফুল ইসলাম কমলগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি সত্যেন্দ্র কুমার পাল নান্টু পুনরায় নির্বাচিত

সাধারণ গাড়ী মনে করে পুলিশের গাড়ি আটকায় ডাকাতরা -আটক ৩

  • Update Time : সোমবার, ২৬ অক্টোবর, ২০২০
  • ৪৫৪ Time View

অগ্রযাত্রা ডেস্ক: চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় সড়কে গাছ ফেলে পুলিশের টহল গাড়িতে ডাকাতির চেষ্টা করেছে একদল ডাকাত। এ ঘটনায় তিন ডাকাতকে আটক করা হয়েছে। পালিয়েছে আরও বেশ কয়েকজন ডাকাত।রবিবার (২৫ অক্টোবর) ভোররাতে চাঁদপুর উপজেলার বাগানবাড়ি ইউনিয়নের গালিমখাঁ মসজিদের সামনে এ ঘটনা ঘটে। এ সময় আটক হওয়া ডাকাতদের কাছ থেকে বেশকিছু অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে।আটককৃতরা হলেন, মুন্সিগঞ্জের শুভ (২৬), নারায়ণগঞ্জের সফিক (২৮) ও মতলব উত্তরের দশানি এলাকার মোস্তফা (৩২)। আটক হওয়া ডাকাতদের কাছ থেকে বেশকিছু অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, এরা সবাই আন্তজেলা ডাকাতদলের সদস্য। জানা গেছে, মতলব উত্তর থানার ওসি নাসিরউদ্দিনসহ আরও কয়েকজন পুলিশ কর্মকর্তা রোববার ভোররাতে গাড়ি নিয়ে এলাকার কয়েকটি সড়কে টহল দিচ্ছিলেন। এ সময় গালিমগাঁ মসজিদের সামনে পৌঁছালে সাধারণ যানবাহন ভেবে সড়কে গাছ ফেলে কয়েকজন ডাকাত। কিন্তু ডাকাতদের কাছাকাছি তাদের গাড়ি পৌঁছানো মাত্র তারা এগিয়ে আসে। কিন্তু এ সময় তাতে পুলিশ দেখে ডাকাতরা দৌড়ে পালানো চেষ্টা করে। এই পরিস্থিতিতে পুলিশ শটগানের গুলি ছুড়লে এলাকাবাসী এগিয়ে আসে। এতে গণপিটুনির শিকার হয় তিন ডাকাত।ওসি নাসিরউদ্দিন মৃর্ধা আরও জানান, ঘটনার পরপর বেশ কয়েকজন ডাকাত পালিয়ে যায়। তবে এই তিনজনের কাছ থেকে একটি শার্টারগান, দুই রাউন্ড গুলি এবং তিনটি রামদা উদ্ধার করা হয়।এদিকে, পুলিশের কাছে প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক হওয়া ডাকাতরা স্বীকার করেছে, তারা সাধারণ মানুষের গাড়ি ভেবে ডাকাতির উদ্দেশ্যে সড়কে গাছ দিয়ে অবরোধ করার চেষ্টা করে। অন্যদিকে, গণপিটুনির শিকার তিন ডাকাতকে মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2021 Agrajatrasangbad.com
Desing & Developed BY ThemeNeed.com