1. basitpress71@gmail.com : basitpress71 :
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১০:১৭ অপরাহ্ন
Title :
তালামীযে ইসলামিয়া কমলগঞ্জ পৌরসভার ৯নং ওয়ার্ড শাখার কাউন্সিল সম্পন্ন মৌলভীবাজারে টপ টেন এর নতুন শোরুম উদ্বোধন উদ্বোধন উপলক্ষে সব পণ্যে ১৫ শতাংশ বিশেষ ছাড় করমউল্লাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ কমলগঞ্জে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত  মো. ফরিদ মিয়া নেতা নয়, জনগণের সেবক হয়ে থাকতে চাই: সমাজসেবক আহমেদ সাদিক কমলগঞ্জে সীরাত সেমিনার ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত কমলগঞ্জে ইশকে মোস্তফা মাহফিল অনুষ্ঠিত মৌলভীবাজার জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা,শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত সাইফুল ইসলাম কমলগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি সত্যেন্দ্র কুমার পাল নান্টু পুনরায় নির্বাচিত

বাদাম ক্ষেতে কৃষককে রাসেলস ভাইপারের দংশন, সাপ নিয়ে হাসপাতালে কৃষক

  • Update Time : শুক্রবার, ২১ জুন, ২০২৪
  • ৫৫২ Time View

নিজস্ব প্রতিবেদক:
রাজবাড়ীর পাংশায় পদ্মা নদীর চরে বাদাম তুলতে গিয়ে রাসেলস ভাইপার সাপের দংশনে হাসপাতালে ভর্তি হয়েছেন মধু বিশ্বাস (৫০) নামে এক কৃষক। শুক্রবার (২১ জুন) সকাল ১০টার দিকে উপজেলার চর আফড়া এলাকায় পদ্মা নদীর চরে বাদাম তুলতে গিয়ে রাসেলস ভাইপার সাপ তাকে দংশন করে।

রাসেলস ভাইপারের দংশনের শিকার কৃষক মধু বিশ্বাস পাংশা উপজেলার হাবাসপুর ইউনিয়নের চরআফড়া গ্রামের মৃত আক্কেল বিশ্বাসের ছেলে।

হাসপাতালে চিকিৎসাধীন কৃষক মধু বিশ্বাস বলেন, সকালে পদ্মা নদীর চরআফড়া এলাকার চর থেকে বাদাম তোলার সময় রাসেলসু ভাইপার সাপে দংশন করে। চিৎকার করলে লোকজন এগিয়ে এসে সাপটি মেরে ফেলে। পরে সাপসহ পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এলে সাপটি রাসেলস ভাইপার বলে শনাক্ত করেন চিকিৎসক।
পাংশা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শারমিন আহম্মেদ তিনি বলেন, রাসেলস ভাইপার সাপের দংশনে এক কৃষক হাসপাতালে এসেছে। তাকে অ্যান্টিভেনম দেওয়া হয়েছে। পরে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতাল রেফার্ড করা হয়েছে।

হাবাসপুর ইউনিয়নের চেয়ারম্যান আল মামুন খান বলেন, আমার ইউনিয়নের কৃষক মধু বিশ্বাসকে রাসেলস ভাইপার নামক সাপে কামড় দিয়েছে। তার অবস্থা এখন বেশি ভালো না। তাকে ফরিদপুর পাঠানো হয়েছে।
পাংশা উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ জাফর সাদিক চৌধুরী বলেন, রাসেলস ভাইপার নামক সাপের কামড়ে এক কৃষক অসুস্থ আছেন। আমরা তার সার্বক্ষণিক খোঁজ রাখছি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2021 Agrajatrasangbad.com
Desing & Developed BY ThemeNeed.com