

নিজস্ব প্রতিবেদক ঃ
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ছাগলডাঙ্গী গ্রামে ইদে মেয়ে-জামাইকে সেমাই ও কাপড় কিনে দিতে না পারায় জাহানারা (৬৫) নামে এক বৃদ্ধা আত্মহত্যা করেছে।
বুধবার (১৬ এপ্রিল) মধ্যরাতে বালিয়াডাঙ্গী উপজেলার দুওসুও ইউনিয়নের ছাগলডাঙ্গী গ্রামে এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন বালিয়াডাঙ্গী থানার অফিসার ইনচার্জ ফিরোজ কবির।
স্থানীয়রা বলেন, সোমবার রাতে ছাগলডাঙ্গী গ্রামে ঈদে মেয়ে-জামাইকে সেমাই ও কাপড় কিনে দিতে না পারায় স্বামীর সাথে কথা কাটাকাটি হয় জাহানারার। পরে স্বামী বাড়ির পাশে নিজ দোকানে ঘুমিয়ে পরে এবং জাহানারা নিজ ঘরে বুধবার মধ্যরাতে আত্মহত্যা করে। পরে তার ছেলে মা‘কে ডাকতে গেলে জাহানারার লাশ দেখতে পান। পরে পুলিশকে খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে।








Leave a Reply
You must be logged in to post a comment.