

আব্দুল বাছিত খান:
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মুন্সীবাজারে কালী প্রসাদ উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠান-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা বিএনপির সদস্য দুরুদ আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৩নং মুন্সীবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাহিদ আহমেদ তরফদার।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কালী প্রসাদ উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি আব্দুল মুমিত চৌধুরী। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক সত্যেন্দ্র কুমার পাল।
অনুষ্ঠানের দ্বিতীয় অধিবেশনে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়। এ সময় শিক্ষার্থীদের সাফল্যের জন্য তাদের অভিনন্দন জানানো হয় এবং ভবিষ্যতে আরও ভালো ফলাফল অর্জনের জন্য উৎসাহিত করা হয়।
অভিভাবক সমাবেশে বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের নিয়মিত পাঠদান এবং অভিভাবকদের আরও সক্রিয় ভূমিকা রাখার বিষয়ে গুরুত্বারোপ করা হয়। অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
Comments are closed.







