1. basitpress71@gmail.com : basitpress71 :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০২:৫০ পূর্বাহ্ন
Title :
তালামীযে ইসলামিয়া কমলগঞ্জ পৌরসভার ৯নং ওয়ার্ড শাখার কাউন্সিল সম্পন্ন মৌলভীবাজারে টপ টেন এর নতুন শোরুম উদ্বোধন উদ্বোধন উপলক্ষে সব পণ্যে ১৫ শতাংশ বিশেষ ছাড় করমউল্লাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ কমলগঞ্জে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত  মো. ফরিদ মিয়া নেতা নয়, জনগণের সেবক হয়ে থাকতে চাই: সমাজসেবক আহমেদ সাদিক কমলগঞ্জে সীরাত সেমিনার ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত কমলগঞ্জে ইশকে মোস্তফা মাহফিল অনুষ্ঠিত মৌলভীবাজার জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা,শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত সাইফুল ইসলাম কমলগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি সত্যেন্দ্র কুমার পাল নান্টু পুনরায় নির্বাচিত

ছাগলে আম পাতা খেয়েছে তর্কাতর্কিতে যুবককে পিটিয়ে হত্যা

  • Update Time : বুধবার, ১৭ এপ্রিল, ২০২৪
  • ৩২৮ Time View

নিজস্ব প্রতিবেদক :
রাজশাহীর গোদাগাড়ীতে ছাগলে মসজিদের আমগাছের পাতা খাওয়া নিয়ে একজনকে পিটিয়ে হত্যা করা হয়েছে। গত সোমবার রাতে উপজেলার দিগরাম ঘুন্টিঘর এলাকায় এ ঘটনা ঘটে । পরে এ ঘটনায় পুলিশ তিন জনকে গ্রেফতার করেছে।

নিহত ব্যক্তির নাম রুহুল আমিন (৪২)। তিনি ঐ গ্রামের ফজলুর রহমানের ছেলে। এসময় আহত হয়েছেন আরO একজন।

বিষয়টি নিশ্চিত করেছেন গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মতিন। তিনি জানান, স্থানীয় ব্যক্তি সাদেকুল ইসলামের একটি ছাগল মসজিদের আম গাছের পাতা খায়। তা নিয়ে মসজিদ কমিটির সভাপতি ও সাবেক ইউপি সদস্য নিজাম উদ্দিন সাদেকুলকে ডেকে বারণ করেন ছাগল ছাড়তে। এ নিয়ে দুই জনের মধ্যে কথা কাটাকাটি হয়।

এর কিছুক্ষণ পর সন্ধ্যা ৭ টার দিকে সাদেকুল সহ আরো কয়েক জন এসে তর্কাতর্কিতে লিপ্ত হয়। তারা এ সময় মারমুখি আচরণও করে। সভাপতির পক্ষে কথা বলার জন্য রুহুল আমিনকে মারধর করা হয়। তাকে রড ও বাঁশ দিয়ে পেটানো হয়। রুহুল আমিনকে বাঁচাতে আসলে নাজিরুল ইসলামও আহত হয়।

পরে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে রুহুল আমিনকে মৃত ঘোষণা করা হয়। এ ঘটনায় রাতেই তিন জনকে আটক করা হয়েছে। এবং রাতেই পরিবারের পক্ষ থেকে হত্যা মামলা দায়ের করা হয়।

আটককৃতরা হলেন, সাদেকুল ইসলাম, আরিফুল ইসলাম ও জামাল উদ্দিন। তাদের এই মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে। এবং বাকিদের গ্রেফতারের অভিযান চলমান আছে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2021 Agrajatrasangbad.com
Desing & Developed BY ThemeNeed.com