

নিজস্ব প্রতিবেদক: মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার রহিমপুর ইউনিয়নের মিরতিংগা চাবাগানে দিনব্যাপী ফ্রি চক্ষু চিকিৎসা শিবির অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৮ অক্টোবর ) কারিতাস সিলেট অঞ্চলের সক্ষমতা প্রকল্প(ধাপ-০৩)শ্রীমঙ্গল এর আয়োজনে ও মৌলভীবাজার বিএনএসবি চক্ষু হাসপাতালের তত্বাবধানে মিরতিংগা চাবাগানে এর আয়োজন করা হয়। রবিবার সকালে ১নং রহিমপুর ইউনিয়নের স্বর্ণপদক প্রাপ্ত চেয়ারম্যান ইফতেখার আহমদ বদরুল প্রধান অতিথি হিসেবে চক্ষু চিকিৎসা শিবিরের শুভ উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্তিত ছিলেন, মিরতিংগা চাবাগানের সহ-কারী ব্যবস্থাপক প্রদীপ কুমার বর্মণ, মনু দলই সভাপতি ও ইউপি সদস্য বাবু ধনা বাউরী, মিরতিংগা চাবাগান পঞ্চায়েত কমিটির সভাপতি মন্টু অলমিক, কারিতাস সিলেট অঞ্চলের জুনিয়র প্রোগ্রাম অফিসার চয়ন চক্রবর্তী , শ্রীমঙ্গল এরিয়ার জুনিয়র প্রোগ্রাম অফিসার মখলিছুর রহমান , ফিল্ড এনিমেটর লসমি নারায়ণ রায়, পিযুষ রেমা, সঞ্জয় কানু প্রমুখ। এছাড়াও মিরতিংগা চাবাগানের বিভিন্ন শ্রেণীর নেতৃবৃন্দ।








Leave a Reply
You must be logged in to post a comment.