1. basitpress71@gmail.com : basitpress71 :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৩:৪৮ অপরাহ্ন
Title :
তালামীযে ইসলামিয়া কমলগঞ্জ পৌরসভার ৯নং ওয়ার্ড শাখার কাউন্সিল সম্পন্ন মৌলভীবাজারে টপ টেন এর নতুন শোরুম উদ্বোধন উদ্বোধন উপলক্ষে সব পণ্যে ১৫ শতাংশ বিশেষ ছাড় করমউল্লাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ কমলগঞ্জে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত  মো. ফরিদ মিয়া নেতা নয়, জনগণের সেবক হয়ে থাকতে চাই: সমাজসেবক আহমেদ সাদিক কমলগঞ্জে সীরাত সেমিনার ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত কমলগঞ্জে ইশকে মোস্তফা মাহফিল অনুষ্ঠিত মৌলভীবাজার জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা,শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত সাইফুল ইসলাম কমলগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি সত্যেন্দ্র কুমার পাল নান্টু পুনরায় নির্বাচিত

মাধবকুণ্ড দেখতে যাওয়ার পথে দু র্ঘ ট না য় প্রাণ গেল শিশুর

  • Update Time : রবিবার, ১৪ এপ্রিল, ২০২৪
  • ৫২৩ Time View

নিজস্ব প্রতিবেদকঃ হবিগঞ্জে থেকে মৌলভীবাজারের বড়লেখায় মাধবকুণ্ড জলপ্রপাত  দেখতে যাওয়ার পথেএকটি মাইক্রোবাস চাকা পাংচার হওয়ার কারণে হঠাৎ উল্টে গিয়ে  নিহা (৬) নামে এক শিশুর মৃত্যু হয়।

শনিবার (১৩ এপ্রিল) দপুরে বাহুবল উপজেলায় হবিগঞ্জ-শ্রীমঙ্গল সড়কের আমতলীতে এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশু নিহা চুনারুঘাট পৌরসভায় বাগবাড়ি এলাকার দুবাই প্রবাসী মিজানুর রহমানের মেয়ে। মেয়েটি বাগবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিশুশ্রেণীতে পড়তো।
স্থানীয়রা জানান, ঈদ উপলক্ষে নিহার পরিবারসহ তাদের আত্মীয়-স্বজন অন্তত ৫০ জন ১০টি মাইক্রোবাসে করে মৌলভীবাজারের বড়লেখায় মাধবকুণ্ড জলপ্রপাত  দেখতে যাচ্ছিলেন। পারিবারিক এই গাড়িবহর বাহুবলের আমতলীতে পৌছলে একটি মাইক্রোবাস চাকা পাংচার হওয়ার কারণে হঠাৎ উল্টে যায়। এতে নিহা ঘটনাস্থলেই মারা গেছে। দুর্ঘটনায় গাড়ির ভেতরে থাকা আরও কয়েকজন আহত হলে তাদের হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালসহ বিভিন্ন স্থানে চিকিৎসা দেওয়া হচ্ছে।এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমেছে। নিহত শিশু বাবা তার মেয়ে মারা যাওয়ার খবর পেয়ে বাংলাদেশের ফ্লাইট ধরেছেন। তিনি ফিরলে নিহার নামাজে জানাজা ও দাফন সম্পন্ন হবে।
চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিল্লোল রায় জানান, এ ঘটনায় বাহুবল মডেল থানায় একটি অপমৃত্যু মামল রুজু হবে। নিহার মরদেহ তার পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2021 Agrajatrasangbad.com
Desing & Developed BY ThemeNeed.com