1. basitpress71@gmail.com : basitpress71 :
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৮:৩০ অপরাহ্ন
Title :
তালামীযে ইসলামিয়া কমলগঞ্জ পৌরসভার ৯নং ওয়ার্ড শাখার কাউন্সিল সম্পন্ন মৌলভীবাজারে টপ টেন এর নতুন শোরুম উদ্বোধন উদ্বোধন উপলক্ষে সব পণ্যে ১৫ শতাংশ বিশেষ ছাড় করমউল্লাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ কমলগঞ্জে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত  মো. ফরিদ মিয়া নেতা নয়, জনগণের সেবক হয়ে থাকতে চাই: সমাজসেবক আহমেদ সাদিক কমলগঞ্জে সীরাত সেমিনার ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত কমলগঞ্জে ইশকে মোস্তফা মাহফিল অনুষ্ঠিত মৌলভীবাজার জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা,শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত সাইফুল ইসলাম কমলগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি সত্যেন্দ্র কুমার পাল নান্টু পুনরায় নির্বাচিত

এবার ইসরায়েলকে লক্ষ্য করে ড্রোন ও মিসাইল হামলা চালিয়েছে ইরান

  • Update Time : রবিবার, ১৪ এপ্রিল, ২০২৪
  • ৪০১ Time View

আন্তর্জাতিক ডেস্কঃ সরাসরি ইসরায়েলি ভূখণ্ডে মিসাইল হামলা চালিয়েছে ইরান। সিরিয়ায় তেহরানের কনস্যুলেটে হামলার প্রতিশোধে অপারেশন ‘ট্রু প্রমিজ’ পরিচালনার কথা জানিয়েছে ইরানের রেভল্যুশনারি গার্ডস-আইআরজিসি। শনিবার (১৩ এপ্রিল) স্থানীয় সময় গভীর রাতে রাজধানী তেলআবিবসহ দেশটির বিভিন্ন এলাকায় শোনা যায় সতর্কতামূলক সাইরেন। ইরানের রেভোল্যুশনারি গার্ডের বরাত দিয়ে এ তথ্য নিশ্চিত করেছে সে দেশের গণমাধ্যম।

দুই শতাধিক ড্রোন ও ক্রুজ ও ব্যালেস্টিক মিসাইল ছোঁড়া হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলের সামরিক বিভাগ আইডিএফ। একটি সামরিক ঘাঁটিতে সামান্য ক্ষয়ক্ষতির কথাও জানিয়েছে। গোলার ধ্বংসাবশেষ পড়ে আহত হয় এক কিশোরী। দখলকৃত জেরুজালেম ও জর্ডানের আকাশসীমায় শনাক্ত হয়েছে অসংখ্য ড্রোন। গোলান মালভূমি, নেভাতিম, দিমোনা ও এলিয়াতসহ ঝুঁকিপূর্ণ এলাকার বাসিন্দাদের বম্ব শেল্টারে আশ্রয় নেয়ার নির্দেশনা দিয়েছে ইসরায়েলের সামরিক বাহিনী। বেশ কয়েকটি ড্রোন ভূপাতিত করেছে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা-এমন তথ্য জানিয়েছে দেশটির গণমাধ্যম। গাজায় ইসরায়েলের আগ্রাসন শুরুর পর এ পর্যন্ত সরাসরি সংঘাত থেকে দূরে ছিল ইরান।

উল্লেখ্য, গত ১ এপ্রিল দামেস্কে ইরানের কনস্যুলেটে তেলআবিবের হামলার পরই প্রতিশোধের হুঁশিয়ারি দেয় তারা। ৭ আইআরজিসি কর্মকর্তা ও সিরিয়ার ছয় নাগরিকের মৃত্যু হয় ওই হামলায়। ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু অবশ্য বলেছেন, ইসরায়েল ইরানের হামলার জন্য প্রস্তুত। যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশের সমর্থন তার দেশের উপর রয়েছে বলেও জানান তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2021 Agrajatrasangbad.com
Desing & Developed BY ThemeNeed.com