1. basitpress71@gmail.com : basitpress71 :
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০২:৪৭ পূর্বাহ্ন
Title :
তালামীযে ইসলামিয়া কমলগঞ্জ পৌরসভার ৯নং ওয়ার্ড শাখার কাউন্সিল সম্পন্ন মৌলভীবাজারে টপ টেন এর নতুন শোরুম উদ্বোধন উদ্বোধন উপলক্ষে সব পণ্যে ১৫ শতাংশ বিশেষ ছাড় করমউল্লাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ কমলগঞ্জে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত  মো. ফরিদ মিয়া নেতা নয়, জনগণের সেবক হয়ে থাকতে চাই: সমাজসেবক আহমেদ সাদিক কমলগঞ্জে সীরাত সেমিনার ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত কমলগঞ্জে ইশকে মোস্তফা মাহফিল অনুষ্ঠিত মৌলভীবাজার জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা,শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত সাইফুল ইসলাম কমলগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি সত্যেন্দ্র কুমার পাল নান্টু পুনরায় নির্বাচিত

কমলগঞ্জের সকটি বিটে নারী ধর্ষণ-নির্যাতন বিরোধী সমাবেশ অনুষ্টিত

  • Update Time : শনিবার, ১৭ অক্টোবর, ২০২০
  • ৪২০ Time View

নিজস্ব প্রতিবেদক: “বন্ধ হোক নারী নির্যাতন,নিশ্চিত হোক দেশের উন্নয়ন”এই স্লোগানে মৌলভীবাজারের কমলগঞ্জে ধর্ষণ ও নির্যাতন বিরোধী বিট পুলিশিং সমাবেশ ও র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে জেলা পুলিশ মৌলভীবাজারের আয়োজনে কমলগঞ্জ থানা পুলিশের নারী ধর্ষন ও নির্যাতন বিরোধী বিট পুলিশিং সমাবেশ ও র‍্যালি অনুষ্ঠিত হয়। শনিবার সকাল ১০টায় কমলগঞ্জ থানা চত্বরে কমলগঞ্জ থানার ওসি আরিফুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত পৌর বিটের সমাবেশে প্রধান অতিথি ছিলেন কমলগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক রফিকুর রহমান। বিশেষ অতিথি ছিলেন কমলগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আছলম ইকবাল মিলন, সাধারন সম্পাদক এ্যাডভোকেট এএসএম আজাদুর রহমান, পৌর মেয়র মো: জুয়েল আহমেদ, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান বিলকিছ বেগম, জেলা যুবলীগের সহ-সভাপতি পৌর কাউন্সিলর আনোয়ার হোসেন, ভানুগাছ বাজার পৌর বণিক সমিতির সাধারন সম্পাদক এ্যাডভোকেট সানোয়ার হোসেন। সমাবেশের আগে বের হয় র‍্যালি। সমাবেশ ও র‍্যালিতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণীপেশার নারী পুরুষ অংশ নেন। একই সময়ে উপজেলার সবক’টি বিটে র‍্যালি ও সমাবেশ করা হয়েছে

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2021 Agrajatrasangbad.com
Desing & Developed BY ThemeNeed.com