

অগ্রযাত্রা সংবাদ:
২৪৭ বোতল ফেনসিডিলসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব। গ্রেফতারকৃতরা হলেন, জেলার শ্রীমঙ্গল থানার গাজীপুর (কালাপুর) এলাকার বাসিন্দা মৃত কুতুব উল্লাহ এর ছেলে মোঃ মামুনুর রশিদ (২৪) ও একই থানার পূর্ব লামুয়া এলাকার বাসিন্দা মৃত রহমত মিয়ার ছেলে মোঃ ইমরান মিয়া (২৩)। সোমবার রাত সাড়ে ৩ টায় জেলার শ্রীমঙ্গল থানা এলাকার ৩নং শ্রীমঙ্গল ইউনিয়নের উত্তর ভাড়াউড়া এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। র্যাব-৯ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদ পেয়ে অভিযান চালিয়ে মাদকদ্রব্যসহ তাদের গ্রেফতার করা হয়। এছাড়া র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন, র্যাব এলিট ফোর্স হিসেবে আত্মপ্রকাশের সূচনালগ্ন থেকেই বিভিন্ন ধরনের নৃশংস ও ঘৃণ্যতম অপরাধ বিশেষ করে মাদক উদ্ধার, ধর্ষণ, হত্যা মামলা, সন্ত্রাসী, জঙ্গি দমন, অবৈধ অস্ত্র উদ্ধার ও ছিনতাইকারীসহ বিভিন্ন অপরাধীদের গ্রেফতারে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। যেকোনো ধরনের সহিংসতা প্রতিরোধে র্যাবের প্রতিটি সদস্য প্রতিজ্ঞাবদ্ধ হয়ে জনসাধারণের জন্য একটি নিরাপদ বাসযোগ্য সমাজ তথা দেশ বিনির্মাণে নিরলস-ভাবে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় একটি আভিযানিক দল তাদের গ্রেফতার করে। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ ধারায় মামলা করে জব্দকৃত আলামত শ্রীমঙ্গল থানায় হস্তান্তর করা হয়েছে।








Leave a Reply
You must be logged in to post a comment.