

নিজস্ব প্রতিবেদক :সুনামগঞ্জের ছাতকে দ্রুতগামী ঘাতক পিকআপের চাঁপায় সিএনজি চালিত অটোরিকশা চালক নিহত হয়েছেন। শনিবার (১৮ ফেব্রুয়ারি) ভোর পৌনে ৭টার দিকে সিলেট-সুনামগঞ্জ সড়কের গোবিন্দগঞ্জ পয়েন্টে এ দূর্ঘটনা ঘটে।
নিহত মনাই মিয়া (৪০) ছাতক উপজেলার গোবিন্দগঞ্জ-সৈদেরগাঁও ইউনিয়নের মল্লিকপুর গ্রামের মৃত মছদ্দর আলীর পুত্র।
স্থানীয় সূত্রে জানা যায়, সিলেটের একটি গ্যাস পাম্প থেকে ভাড়ায় চালিত তার সিএনজি অটো-রিকশায় গ্যাস লোড করে গোবিন্দগঞ্জে ফিরছিলেন চালক মনাই মিয়া। গোবিন্দগঞ্জের আল মদীনা রেস্টুরেন্ট সংলগ্ন সড়কে আসার পর সুনামগঞ্জ রোড থেকে দ্রুতগামীর অজ্ঞাতনামা পিকআপ রং পাশ দিয়ে অতিক্রম করে চলন্ত সিএনজি চালিত অটো-রিকশাকে চাঁপা দেয়। পরে কৌশলে গাড়িটিকে নিয়ে সিলেটের দিকে দ্রুত গতিতে পালিয়ে যায় পিকআপের বেপরোয়া চালক। এসময় স্থানীয় লোকজন মুমুর্ষ অবস্থায় সিএনজি চালিত অটো রিকশায় থাকা একমাত্র চালক মনাই মিয়াকে উদ্ধার করে দ্রুত পাঠানো হয় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে। কিন্তু সেখানো পৌঁছার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে সকাল সাড়ে ৯টার দিকে দূর্ঘটনাস্থল পরিদর্শন করেছে সড়কের জয়কলস হাইওয়ে থানা পুলিশ।








Leave a Reply
You must be logged in to post a comment.