1. basitpress71@gmail.com : basitpress71 :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৩:৪৩ অপরাহ্ন
Title :
তালামীযে ইসলামিয়া কমলগঞ্জ পৌরসভার ৯নং ওয়ার্ড শাখার কাউন্সিল সম্পন্ন মৌলভীবাজারে টপ টেন এর নতুন শোরুম উদ্বোধন উদ্বোধন উপলক্ষে সব পণ্যে ১৫ শতাংশ বিশেষ ছাড় করমউল্লাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ কমলগঞ্জে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত  মো. ফরিদ মিয়া নেতা নয়, জনগণের সেবক হয়ে থাকতে চাই: সমাজসেবক আহমেদ সাদিক কমলগঞ্জে সীরাত সেমিনার ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত কমলগঞ্জে ইশকে মোস্তফা মাহফিল অনুষ্ঠিত মৌলভীবাজার জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা,শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত সাইফুল ইসলাম কমলগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি সত্যেন্দ্র কুমার পাল নান্টু পুনরায় নির্বাচিত

হিরো আলমের পক্ষে গভীর রাতে ভোট চাইলেন নায়িকা মুনমুন

  • Update Time : রবিবার, ২৯ জানুয়ারী, ২০২৩
  • ৪৪২ Time View

নিজস্ব প্রতিবেদকঃ
সোশ্যাল মিডিয়ায় বহুল চর্চিত নাম হিরো আলম। অতীতের মতো এবারো সংসদ নির্বাচনে অংশ নিয়ে আলোচিত। বগুড়ার উপ-নির্বাচনে বগুড়া-৪ ও বগুড়া-৬ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়ছেন। একতারা প্রতীকে তার জন্য ভোট চাইলেন চিত্রনায়িকা মুনমুন।

শুক্রবার (২৭ জানুয়ারি) দিবাগত রাত ২টার দিকে শহরের সাতমাথা এলাকায় হিরো আলমকে সঙ্গে নিয়ে নির্বাচনী প্রচারণা চালাতে দেখা যায় মুনমুনকে। মুনমুন শহরের সাতমাথায় রাত ২টা থেকে আড়াইটা পর্যন্ত প্রচারণা চালান।

একতারা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে চিত্রনায়িকা মুনমুন বলেন, “উত্তরবঙ্গ এসেছিলাম। হিরো আলম স্নেহের ছোট ভাই। ও বলল ‘আপু, নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছি, একটু এসে দোয়া দিয়ে যান।’ ওর কথা ফেলতে পারিনি। ব্যস্ততার মধ্যেও ওর জন্য ভোট চাইতে এসেছি। হিরো আলম প্রান্তিক পরিবার থেকে উঠে আসা মানুষ। কিং অব রুট লেভেল। প্রান্তিক মানুষের কষ্ট সে ভালোভাবে বোঝে। সে মানুষের জন্য কাজ করতে চায়। সে নির্বাচিত হলে প্রান্তিক মানুষের ভাগ্য উন্নয়ন হবে।”

হিরো আলম বলেন, ‘ভোটারদের চমক দেখাতে  শনিবার (২৭ জানুয়ারি) রাতে বগুড়া-৬ আসনে অর্থাৎ বগুড়া শহরে একতারা মার্কার পক্ষে ভোট চেয়ে মাঠে নামেন চিত্রনায়িকা জেসমিন। এছাড়া একতারার প্রচারণায় আসছেন চিত্রনায়িকা নাসরিন, অভিনেতা কাবিলাসহ অনেক চলচ্চিত্রশিল্পী।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2021 Agrajatrasangbad.com
Desing & Developed BY ThemeNeed.com