1. basitpress71@gmail.com : basitpress71 :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৮:৫৩ পূর্বাহ্ন
Title :
তালামীযে ইসলামিয়া কমলগঞ্জ পৌরসভার ৯নং ওয়ার্ড শাখার কাউন্সিল সম্পন্ন মৌলভীবাজারে টপ টেন এর নতুন শোরুম উদ্বোধন উদ্বোধন উপলক্ষে সব পণ্যে ১৫ শতাংশ বিশেষ ছাড় করমউল্লাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ কমলগঞ্জে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত  মো. ফরিদ মিয়া নেতা নয়, জনগণের সেবক হয়ে থাকতে চাই: সমাজসেবক আহমেদ সাদিক কমলগঞ্জে সীরাত সেমিনার ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত কমলগঞ্জে ইশকে মোস্তফা মাহফিল অনুষ্ঠিত মৌলভীবাজার জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা,শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত সাইফুল ইসলাম কমলগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি সত্যেন্দ্র কুমার পাল নান্টু পুনরায় নির্বাচিত

র‌্যাব-৯ এর অভিযানে কমলগঞ্জ থেকে ৫৪ লিটার দেশীয় মদসহ ১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার

  • Update Time : শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫
  • ১৪৭ Time View

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি ঃ
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ভানুগাছ বাজার এলাকা থেকে র‌্যাব-৯, সিপিসি-২, মৌলভীবাজারের একটি আভিযানিক দলের অভিযানে ৫৪ লিটার দেশীয় মদসহ মিহির কর্মকার (৫০) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। গত শুক্রবার (১২ ডিসেম্বর) রাত প্রায় সাড়ে ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯ এর একটি দল ভানুগাছ এলাকার মিহির কর্মকার এর বাড়িতে পৌছালে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে ১ জন ব্যক্তি দৌড়ে পালানোর চেষ্টাকালে তাকে আটক করা হয়। পরে ঘটনাস্থাল তল্লাশী করে তার বসতঘরের দক্ষিণ পাশে রুমের ভিতর থেকে ৩টি খাকি রংয়ের কার্টুন এবং ১টি সাদা প্লাস্টিকের কনটেইনার ভর্তি ৫৪ লিটার দেশীয় মদসহ তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ব্যক্তি কমলগঞ্জ উপজেলার ফুলবাড়ি চা বাগানের রতন কর্মকারের পুত্র মিহির কর্মকার।
গ্রেফতারকৃত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদে জানায় যে, সে দীর্ঘদিন ধরে কমলগঞ্জ থানার বিভিন্ন এলাকা হতে মাদকদ্রব্য দেশীয় মদ সংগ্রহ করে কমলগঞ্জ থানা এলাকায় ক্রয়-বিক্রয় করে আসছে। পরবর্তী আইনগত ব্যবস্থাা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের পূর্বক গ্রেফতারকৃত ব্যক্তি ও জব্দকৃত আলামত কমলগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।
কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো: আব্দুল আউয়াল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় কমলগঞ্জ থানায় একটি মামলা হয়েছে। গ্রেফতারকৃত আসামীকে শনিবার মৌলভীবাজার আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2021 Agrajatrasangbad.com
Desing & Developed BY ThemeNeed.com