1. basitpress71@gmail.com : basitpress71 :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৩:৫০ অপরাহ্ন
Title :
তালামীযে ইসলামিয়া কমলগঞ্জ পৌরসভার ৯নং ওয়ার্ড শাখার কাউন্সিল সম্পন্ন মৌলভীবাজারে টপ টেন এর নতুন শোরুম উদ্বোধন উদ্বোধন উপলক্ষে সব পণ্যে ১৫ শতাংশ বিশেষ ছাড় করমউল্লাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ কমলগঞ্জে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত  মো. ফরিদ মিয়া নেতা নয়, জনগণের সেবক হয়ে থাকতে চাই: সমাজসেবক আহমেদ সাদিক কমলগঞ্জে সীরাত সেমিনার ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত কমলগঞ্জে ইশকে মোস্তফা মাহফিল অনুষ্ঠিত মৌলভীবাজার জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা,শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত সাইফুল ইসলাম কমলগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি সত্যেন্দ্র কুমার পাল নান্টু পুনরায় নির্বাচিত

আর্জেন্টিনা জেতার পর আনন্দ মিছিলে প্রাণ হারাল এক শিশু

  • Update Time : সোমবার, ১৯ ডিসেম্বর, ২০২২
  • ৪৩৭ Time View

বিশেষ প্রতিনিধিঃ
আর্জেন্টিনা জেতার পর আনন্দ মিছিল করার সময় মোটরসাইকেলের ধাক্কায় শাওন (১০) নামে এক শিশু নিহত হয়েছে।
রোববার রাত সাড়ে ১২টার দিকে কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়ক খিলা বাতাবাড়ীয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত শাওন মনোহরগঞ্জ উপজেলার খিলা বড় বাড়ির পত্রিকার হকার মিলন মিয়ার ছেলে। খিলা বাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মনির হোসেন জানান, এলাকায় সবার সঙ্গে বাজারে আর্জেন্টিনা-ফ্রান্স বিশ্বকাপ ফুটবল ফাইনাল খেলা দেখছিল শাওন। আর্জেন্টিনা জয়ের পর আনন্দ মিছিল বের করে সমর্থনকারীরা। ওই মিছিলে শাওন ছিল। রাত ১২টা ৩০ মিনিটের দিকে তারা কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক সড়কে মিছিল করে খিলা বাজারের দিকে আসছিল। এ সময় খিলা বাজার থেকে নাথেরপেটুয়াগামী একটি মোটরসাইকেল সজোরে ধাক্কা দেয় শাওনকে। এতে সড়কে ছিটকে পড়ে ঘটনাস্থলে শাওনের মৃত্যু হয়। এ দুর্ঘটনায় মারাত্মক আহত হন অন্তর নামের মোটরসাইকেল আরোহী।স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে কুমিল্লা হাসপাতালে পাঠান।
এ বিষয়ে লাকসাম হাইওয়ে থানার এসআই ফারুক হোসেন সড়ক দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যাওয়ার কথা জানিয়ে বলেন, এ বিষয়ে পরে তথ্য দেব।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2021 Agrajatrasangbad.com
Desing & Developed BY ThemeNeed.com