

হাসান পাটওয়ারী, ঢাকা প্রতিনিধি :
জনপ্রিয় সঙ্গীতশিল্পী তপু বাবা হয়েছেন।মঙ্গলবার দুপুরে রাজধানীর অ্যাপোলো হাসপাতালে তার স্ত্রী নাজিবা সেলিমের অস্ত্রোপচার হয়েছে। তিনি ডা. গুলশান আরার তত্ত্বাবধানে আছেন।তপু বলেন, মেয়ের বাবা হয়েছি। নাম রেখেছি তরি। বাবা হওয়ার অনুভূতি অন্য রকম। বেশ ভালো লাগছে। মা-মেয়ে দুজনই এখন সুস্থ। সবাই আমাদের সন্তানের জন্য দোয়া করবেন।
তপুর জনপ্রিয় গান, ‘এক পায়ে নূপুর আমার, অন্য পা খালি, এই একটি গান শুরুতেই যেমন দারুণ জনপ্রিয় হয়, তেমনি জনপ্রিয় হন গানটির শিল্পী তপু। সেই গান থেকেই মেয়ের নাম রাখা হয় তরি।তবে গানটি দ্রুত পৌঁছে যায় তরুণদের কানে কানে আর তার সঙ্গে অল্প দিনেই খুব পরিচিতি পান তপু। তপুর বিয়ে হয়েছে ২০১২ সালের ২৩ আগস্ট নাজিবা সেলিমের সঙ্গে। দীর্ঘ এই পথচলায় কন্যা সন্তানকে কাছে পেয়ে খুশি এই দম্পতি।








Leave a Reply
You must be logged in to post a comment.