1. basitpress71@gmail.com : basitpress71 :
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৯:৫৪ পূর্বাহ্ন
Title :
তালামীযে ইসলামিয়া কমলগঞ্জ পৌরসভার ৯নং ওয়ার্ড শাখার কাউন্সিল সম্পন্ন মৌলভীবাজারে টপ টেন এর নতুন শোরুম উদ্বোধন উদ্বোধন উপলক্ষে সব পণ্যে ১৫ শতাংশ বিশেষ ছাড় করমউল্লাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ কমলগঞ্জে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত  মো. ফরিদ মিয়া নেতা নয়, জনগণের সেবক হয়ে থাকতে চাই: সমাজসেবক আহমেদ সাদিক কমলগঞ্জে সীরাত সেমিনার ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত কমলগঞ্জে ইশকে মোস্তফা মাহফিল অনুষ্ঠিত মৌলভীবাজার জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা,শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত সাইফুল ইসলাম কমলগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি সত্যেন্দ্র কুমার পাল নান্টু পুনরায় নির্বাচিত

বাংলাদেশ পুলিশ ফুটবল চ্যাম্পিয়নশীপে পটুয়াখালী জেলা পুলিশ দল চ্যাম্পিয়ন

  • Update Time : মঙ্গলবার, ৫ অক্টোবর, ২০২১
  • ৩২৮ Time View

পটুয়াখালী প্রতিনিধি ঃ আজ ৫ অক্টোবর মঙ্গলবার বিকাল ৪টায় পটুয়াখালী পুলিশ লাইন্স মাঠে বাংলাদেশ পুলিশ ফুটবল চ্যাম্পিয়নশীপ ( আইজিপি কাপ) টুর্ণামেন্ট -২০২১ এর চূড়ান্ত প্রতিযোগিতায় পটুয়াখালী জেলা পুলিশ দল ২- ০ গোলে বরিশালের রিজার্ভ রেঞ্জ ফোর্স (আরআরএফ) দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। খেলার প্রথম হাফে ১টি এবং দ্বিতীয় হাফে ১টি করে মোট ২টি গোল করে পটুয়াখালী জেলা পুলিশ দলের তরিকুল ও সুপ্ত। এ চূড়ান্ত প্রতিযোগিতায় চ্যাম্পিয় ও রানার্সাপ দলের হাতে ট্রুপি তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ পুলিশ বরিশাল রেঞ্জের ডিআইজি এসএম আক্তারুজ্জামান।

পটুয়খালীর পুলিশ সুপার মোহাম্মদ শহীদুল্লাহ পিপিএম এর সভাপতিত্বে অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) মোঃ মাহফুজুর রহমানের উপস্থাপনায় বাংলাদেশ পুলিশ ফুটবল চ্যাম্পিয়নশীপ(আইজিপি কাপ) চূড়ান্ত খেলায় বিশেষ অতিথি হিসেবে ছিলেন জেলা প্রশাসক মোহম্মদ কামাল হোসেন, সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ জাহাঙ্গীর আলম শিপন, পুলিশ সুপার (পিবিআই) মোঃ কামরুজ্জামান, কমানডেন্ট মোঃ হারুন অর রশিদ, জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী আলমগীর, সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ভিপি আব্দুল মান্নান, পটুয়াখালী প্রেসক্লাবের সভাপতি স্বপন ব্যানার্জী, সাধারন সম্পাদক জালাল আহমেদ।
খেলায় রেফারী ছিলেন রেজাউল করিম। ধারা বিবরনীতে ছিলেন তইচ এম সোহাগ।
পটুয়াখালী জেলা পুলিশ দলের খেলোয়াররা হলেন, বশির, তরিকুল, ইব্রাহিম, সুপ্ত, শফিক, আরিফ, আল আমিন, মাহরুফ, মেহেদী, বিপ্লব, শাকিল, রাজিব, কামরুল, লিমন, খালিদ, সুজন, মামুন ও তানভীর। আরআরএফ বরিশাল দলের খেলোয়ার ছিলেন, রুবেল চন্দ্র রিয়াজ, পারভেজ, সিরাজ, রাব্বি, মসুম, আমিনুল, অনিক, রাজু, মিরাজ, মোস্তফা, রাসেল, বেল্লাল, সৌরভ, মাসুম ও সুজন।
উল্লেখ্য, এ প্রতিযোগিতায় বরিশাল রেঞ্জের পটুয়াখালী, বরিশাল, ঝালকাঠি, বরগুনা, পিরোজপুর, ভোলা ও আরআরএফ বরিশাল অংশগ্রহন করে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2021 Agrajatrasangbad.com
Desing & Developed BY ThemeNeed.com