1. basitpress71@gmail.com : basitpress71 :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৪:১১ অপরাহ্ন
Title :
তালামীযে ইসলামিয়া কমলগঞ্জ পৌরসভার ৯নং ওয়ার্ড শাখার কাউন্সিল সম্পন্ন মৌলভীবাজারে টপ টেন এর নতুন শোরুম উদ্বোধন উদ্বোধন উপলক্ষে সব পণ্যে ১৫ শতাংশ বিশেষ ছাড় করমউল্লাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ কমলগঞ্জে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত  মো. ফরিদ মিয়া নেতা নয়, জনগণের সেবক হয়ে থাকতে চাই: সমাজসেবক আহমেদ সাদিক কমলগঞ্জে সীরাত সেমিনার ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত কমলগঞ্জে ইশকে মোস্তফা মাহফিল অনুষ্ঠিত মৌলভীবাজার জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা,শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত সাইফুল ইসলাম কমলগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি সত্যেন্দ্র কুমার পাল নান্টু পুনরায় নির্বাচিত

মেয়েকে ইভটিজারের হাত থেকে বাঁচাতে গিয়ে মুক্তিযোদ্ধা বাবা আহত

  • Update Time : মঙ্গলবার, ৭ সেপ্টেম্বর, ২০২১
  • ৪২৯ Time View

(হবিগঞ্জ)প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুরে কলেজ পড়ুয়া মেয়েকে ইভটিজারের হাত থেকে বাঁচাতে গিয়ে আব্দুলআওয়াল নামে এক বীর মুক্তিযোদ্ধা পিতা আহত হয়েছেন।গুরুতর আহত অবসরপ্রাপ্ত সেনাসদস্য বীর মুক্তিযোদ্ধাকে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আজ সোমবার দুপুরে মনতলা শাহজালাল সরকারী বিশ্ববিদ্যালয় কলেজ গেইটে এ ঘটনা ঘটে। আহত বীর মুক্তিযোদ্ধা শ্রীধরপুর গ্রামেরবাসিন্দা। এ ঘটনায় পুলিশ হাসান আল মামুন নামে এক বখাটেকে ঘটনাস্থল থেকে আটক করেছে। ঘটনার শিকার কলেজ ছাত্রী জানান, আজ সোমবার দুপুর ১টার মনতলা শাহজালাল সরকারী কলেজ এলাকার বাসা থেকে বের হয়ে মাধবপুওে আসার পথে কলেজ গেইটের কাছে শ্রীধরপুর গ্রামের মাদক ব্যবসায়ী কাওছার মিয়ার বখাটে ছেলে হাসান আল মামুনসহ ৪ যুবক ২টি মোটর সাইকেল দিয়ে কলেজ ছাত্রীর পথ রোধকরে। এসময় ৪ বখাটে ওই কলেজ ছাত্রীকে উত্যাক্ত করে অশ্লীল আচরণ সহকারে জোরপূর্বক মোটরসাইকেলে তুলে নেওয়ার চেষ্টা করে। এসময় ছাত্রীর সুরচিৎকার শুরু করলে পথচারীসহ তার মুক্তিযোদ্ধা খরব পেয়ে ঘটনাস্থলে গেলে তাকে পিটিয়ে রক্তাক্ত জখম করে। উপস্থিত জনতার সহয়তায় পালিয়ে যাওয়ার সময় ১টি মোটরসাইকেলসহ হাসান আল মামুনকে আটক করে। ঘটনার সত্যতা নিশ্চিত করেন মনতল পুলিশ(তদন্ত)কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক আব্দুল কাইয়ূম চৌধুরী বলেন, মামুন নামে এক যুবকে আটক করা হয়েছে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)আব্দুর রাজ্জাক বলেন,ঘটনার সাথে জড়িতদেও বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের মুক্তিযোদ্ধা নেতা ক্যাপ্টেন(অব) কাজী কবির উদ্দিন বলেন, মুক্তিযোদ্ধার উপর হামলা অত্যান্ত নিন্দনীয় ঘটনা। যারা এ ঘটনার সঙ্গে জড়িত তাদেও অবিলম্বে গ্রেফতার ও দৃষ্ঠান্ত মূলক বিচার দাবী করছি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2021 Agrajatrasangbad.com
Desing & Developed BY ThemeNeed.com