1. basitpress71@gmail.com : basitpress71 :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৪:০৯ অপরাহ্ন
Title :
তালামীযে ইসলামিয়া কমলগঞ্জ পৌরসভার ৯নং ওয়ার্ড শাখার কাউন্সিল সম্পন্ন মৌলভীবাজারে টপ টেন এর নতুন শোরুম উদ্বোধন উদ্বোধন উপলক্ষে সব পণ্যে ১৫ শতাংশ বিশেষ ছাড় করমউল্লাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ কমলগঞ্জে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত  মো. ফরিদ মিয়া নেতা নয়, জনগণের সেবক হয়ে থাকতে চাই: সমাজসেবক আহমেদ সাদিক কমলগঞ্জে সীরাত সেমিনার ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত কমলগঞ্জে ইশকে মোস্তফা মাহফিল অনুষ্ঠিত মৌলভীবাজার জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা,শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত সাইফুল ইসলাম কমলগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি সত্যেন্দ্র কুমার পাল নান্টু পুনরায় নির্বাচিত

মহাসড়কে যানজট সৃষ্টি করা যাবে না,ফুল দিয়ে কাচঁপুর হাইওয়ে পুলিশের যাত্রা শুরু

  • Update Time : বুধবার, ২ জুন, ২০২১
  • ৪৪৬ Time View

নিজস্ব প্রতিবেদকঃ
মহাসড়কে কোন প্রকারে যানজট সৃষ্টি করা যাবে এই স্লোগানকে সামনে রেখে ফুল দিয়ে কাচঁপুর হাইওয়ে পুলিশের যাত্রা শুরু হয়েছে।বুধবার (২রা জুন) বেলা ১২ টার সময় সাইনবোর্ড মহাসড়কে ফুল দিয়ে যাত্রা শুরু করেন হাইওয়ে পুলিশ।গাজীপুর রিজিয়ন হাইওয়ে পুলিশের আওতাধীন কাঁচপুর হাইওয়ে থানা।এ সময় গাজীপুর রিজিয়ন হাইওয়ে পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মনোয়ার হোসেন ,পুলিশ সুপার আলী আহম্মদ খান , এ এস পি অমৃত সুত্র ও কাচঁপুর হাইওয়ে থানা ওসি মনিরুজ্জআমান উপস্থিত ছিলেন।গাজীপুর রিজিয়ন হাইওয়ে পুলিশ সুপার আলী আহম্মদ খান বলেন, মহাসড়কের আরও ২৯ কিলোমিটার সীমানা বৃদ্ধি হয়েছে। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সাইনবোর্ড হতে মেঘনা পযর্ন্ত এবং ঢাকা-সিলেট মহাসড়কের কাচঁপুর হতে পুরিুন্দা পযর্ন্ত কাচঁপুর হাইওয়ের থানা পুলিশের সীমানা প্রায় ৮৪ কিলোমিটার।তিনি আরো বলেন কাচঁপুর হাইওয়ে থানার আওতাধীন আরো দুইটি ক্যাম্প বৃদ্ধি করা হয়েছে। সিদ্ধিরগঞ্জের শিমরাইল ক্যাম্প ৭০জন পুলিশ দেওয়া হয়েছে।ভূলতা ক্যাম্পের জন্য ৩৫ জন পুলিশ প্রদান করা হয়েছে। কাচঁপুর হাইওয়ের অধীনে ৬৫ জন পুলিশ রয়েছে। সর্বমোট ১৭০ জন পুলিশ মহাসড়কে কর্মরত আছে ।যানজট নিরসনে হাইওয়ে পুলিশ সার্বক্ষনিক আপনাদের সেবাই নিয়োজিত থাকবে। দীর্ঘ এই মহাসড়কের দায়িত্ব কাচঁপুর হাইওয়ে থানা পুলিশের আওতাধীন রাখা হয়েছে।কোন প্রকার মহাসড়কে যানজট সৃষ্টি করা যাবে না।বিভিন্ন পয়েন্টে হাইওয়ে পুলিশের টি আই ও সাজের্ন্ট দায়িত্ব পালন করবে।আমরা পযার্প্ত লোকবল মহাসড়কে দিয়েছে তারা আপনাদের যাত্রা আরাম দায়ক ও সুন্দর করার লক্ষ্যে দায়িত্ব পালন করবে।কোন প্রকার বিশৃঙ্খলা করতে দেওয়া যাবে না।
এদিকে কাঁচপুর হাইওয়ে থানা অফিসার ইনচার্জ মোঃ মনিরুজ্জামান বলেন, হাইওয়ের অতিরিক্তি আইজিপি মল্লিক ফকরুল ইসলাম বিপিএম,অতিরিক্ত পুলিশ সুপার মনোয়ার হোসেন, গাজীপুর রিজিয়ন পুলিশের পুলিশ সুপার আলী আহমেদ খান স্যারের ও এ এস পি অমৃত্র সুত্র সার্বক্ষণিক মনিটরিং ও দিক নির্দেশনায় আমরা হাইওয়েতে সর্বদা সতর্ক অবস্থানে রয়েছি। ওসি মনিরুজ্জামান জানান,আমাদের সীমানা অনেক বড় হয়েছে, আমি সুষ্ঠ ও সুন্দর ভাবে মহাসড়কে দায়িত্ব ও কর্তব্য পালনে একনিষ্ঠ ও নিরলস ভাবে কাজ করে যাব। ওসি মনিরুজ্জামান আরও বলেন, মহাসড়কে কাঁচপুর হাইওয়ে থানা পুলিশ পালাক্রমে টহলে দায়িত্ব রয়েছে। সরকার ঘোষিত নিষিদ্ধ কোন যানবাহন মহাসড়কে চলতে দেওয়া হবে না, কেউ যদি হুট করে থ্রী হুইলার সি এন জি যানবাহন মহাসড়কে উঠেও যায় আমরা সেগুলোর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করব।এব্যাপারে কাউকে ছাড় দেওয়া হবে না।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2021 Agrajatrasangbad.com
Desing & Developed BY ThemeNeed.com