1. basitpress71@gmail.com : basitpress71 :
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৯:১১ পূর্বাহ্ন
Title :
তালামীযে ইসলামিয়া কমলগঞ্জ পৌরসভার ৯নং ওয়ার্ড শাখার কাউন্সিল সম্পন্ন মৌলভীবাজারে টপ টেন এর নতুন শোরুম উদ্বোধন উদ্বোধন উপলক্ষে সব পণ্যে ১৫ শতাংশ বিশেষ ছাড় করমউল্লাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ কমলগঞ্জে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত  মো. ফরিদ মিয়া নেতা নয়, জনগণের সেবক হয়ে থাকতে চাই: সমাজসেবক আহমেদ সাদিক কমলগঞ্জে সীরাত সেমিনার ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত কমলগঞ্জে ইশকে মোস্তফা মাহফিল অনুষ্ঠিত মৌলভীবাজার জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা,শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত সাইফুল ইসলাম কমলগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি সত্যেন্দ্র কুমার পাল নান্টু পুনরায় নির্বাচিত

প্রবাসীকে পিটিয়ে হত্যার ঘটনায় আটক ৮

  • Update Time : সোমবার, ২৪ মে, ২০২১
  • ৫৩২ Time View

কক্সবাজার প্রতিনিধি:
কক্সবাজার জেলার ঈদগাঁও থানাধীন কালিরছড়া গ্রামের মৃত আব্দুল গনির ছেলে মঞ্জুর আলম (৪৫) দীর্ঘদিন প্রবাসে কাটিয়েছেন। প্রবাস জীবনে যা আয় করেছেন তা বাংলাদেশে অবস্থানরত তাঁর দ্বিতীয় স্ত্রী রুনা আক্তারের নামে পাঠাতেন। সে টাকা দিয়ে তাঁর স্ত্রী নিজের নামে কিনেছেন জমি। আর সেখানে বানিয়েছেন বহুতল ভবনও।

সম্প্রতি করোনা পরিস্থিতির কারণে ছুটিতে আসার পর আর বিদেশ যাওয়া হয়নি মঞ্জুর আলমের। এরই মধ্যে স্বামী স্ত্রীর মাঝে দেখা দেয় পারিবারিক কলহ। স্বামীর সাথে দুরুত্ব বাড়াতে থাকে স্ত্রী রুনার। এক পর্যায়ে গত শুক্রবার মঞ্জুর আলম তার দ্বিতীয় স্ত্রী রুনা আক্তারের বাড়ি গেলে সেখানে কথা কাটাকাটির এক পর্যায়ে রুনার বাবা, মা, ভাই বোনসহ সবাই মঞ্জুর আলমের প্রতি মারমুখী হয়ে উঠে।

তারা সবাই মিলে মঞ্জুর আলমকে এলোপাতারি কিল-ঘুষি-লাথি মারতে থাকে। মারতে মারতে তাকে বাড়ির বাইরে নিয়ে যায়। সেখানে মারের এক পর্যায়ে তিনি অচেতন হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। কিন্তু তাতেও ক্ষান্ত হয়নি তার শ্বশুর বাড়ির লোকেরা। তারা তাকে মাটিতে পড়ে থাকা অবস্থাতেই তার অচেতন শরীরে লাঠি দিয়ে নির্দয়ভাবে পেটাতে থাকে।

এসময় একজন প্রত্যক্ষদর্শী উক্ত বর্বরোচিত ঘটনার ভিডিও ধারণ করেন। তারপর সেটি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেন। সেখান থেকে তা ছড়িয়ে পড়ে হাজার একাউন্টে। এভাবে এক পর্যায়ে ভিডিওটি কক্সবাজার জেলা পুলিশের নজরে আসে। তৎক্ষণাৎ দ্রুত প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের নির্দেশনা চলে যায় ঈদগাঁও থানায়। নির্দেশনা পাবার সাথে সাথে ঈদগাঁও থানার একট টিম ছুটে যায় ঘটনাস্থলে। সেখানে গিয়ে তারা ভিকটিমকে উদ্ধার করে এবং ভিকটিমের স্ত্রীসহ উক্ত ঘটনার সাথে জড়িৎ সকলকে গ্রেফতার করে।

পুলিশ ভিকটিমকে উদ্ধার করে মুমূর্ষ অবস্থায় দ্রুত কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করায়। পরবর্তিতে অবস্থা আরো সংকটাপন্ন হলে কর্তব্যরত চিকিৎসকগণ তাকে চট্রগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যেতে বলেন। কিন্তু তাকে চট্রগ্রাম নেয়ার পথে গতকাল দুপুর ১২টার দিকে তিনি মারা যান।

এ ঘটনায় সেদিন রাতেই ঈদগাঁও থানায় একটি মামলা গ্রহণ করা হয়। ইতোমধ্যে মামলার ৯ জন আসামির মধ্যে ৮ জন আসামি গ্রেফতার রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2021 Agrajatrasangbad.com
Desing & Developed BY ThemeNeed.com