

অগ্রযাত্রা সংবাদঃ : মৌলভীবাজার জেলা তথ্য অফিসার আব্দুস ছাত্তারকে গতকাল ২৩ ফেব্রুয়ারী মঙ্গলবার দৈনিক ”মৌমাছি কন্ঠ” অফিসে বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়। দৈনিক ”মৌমাছি কন্ঠ”ও মৌলভীবাজার অনলাইন প্রেস ক্লাবের পক্ষ থেকে তাকে বিদায়ী সংবর্ধনা অনুষ্টানে ফুল দিয়ে শুভেচ্ছা জানান দৈনিক মৌমাছি কন্ঠ প্রত্রিকার প্রকাশক ও সম্পাদক শেখ সিরাজুল ইসলাম সিরাজ। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জসিম মাসুদ, জেলা মাদক নিয়ন্ত্রন ্অফিসের উপ-পরিচালক মোহাম্মদ হাবীব তৌহিদ ইমাম,পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক বদরুল আলম। এসময় মৌমাছি কন্ঠ পরিবারের পক্ষ থেকে উপহার তুলে দেওয়া হয়। উপস্থিত ছিলেন, মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের সভাপতি মো: জাফর ইকবাল, সাধারন সম্পাদক মো: মশাহিদ আহমদ, সহ-সাংগঠনিক সম্পাদক চিনু রঞ্জন তালকুদার, এন টিভি ইউরোপ ও দৈনিক গনকন্ঠ মৌলভীবাজার প্রতিনিধি তানভীর আঞ্জুম আরিফ, দৈনিক মৌমাছি কন্ঠ পত্রিকার বার্তা সম্পাদক মো: সাকের আহমদ,সাংবাদিক অঞ্জন প্রসাদ রায় চৌধুরী,জেলা ছাত্রলীগ সহ-সভাপতি ফয়ছল মনসুর চৌধুরী, স্টাফ রিপোর্টার বিশ্বজিৎ কর, শিপন আহমদ, অফিস সহকারী মুন্না আহমেদ প্রমূখ। উলেখ্য যে ,দীর্ঘ দুই বছর দায়িত্ব পালন করার পর তাকে সুনামগঞ্জ বদলি করা হয়েছে








Leave a Reply
You must be logged in to post a comment.