

পিরোজপুর জেলা প্রতিনিধি : পিরোজপুরের ভান্ডারিয়ায় আজ রোববার হাওলাদার বাড়ী হাজী ফারুক নূরাণী হিফজুল কুরআন ক্যাডেট মাদ্রাসা ও ইসলামি কমপ্লেক্সের উদ্বোধন করা হয়। মাদ্রাসার প্রতিষ্ঠাতা সভাপতি এবং উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মো. এহসাম হাওলাদার এ প্রতিষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
প্রতিষ্ঠান প্রধান মাওলানা মুনসুর রহমান আনসারীর সঞ্চালনায় এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় মধ্যে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান মশিউর রহমান মৃধা, উপজেলা আওয়ামী লীগের সাবেক আহ্বায়ক আবুবকর ছিদ্দিক মন্টু হাওলাদার, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি লিয়াকত হোসেন তালুকদার, মো. নিজামুল হক নান্না, ওয়ার্কার্স পার্টির পিরোজপুর জেলা শাখার সভাপতি খান মো. রুস্তম আলী,সাংবাদিক ছগির হোসেন, বাইতুল আমান জামে মসজিদের পেশ ইমাম জাকারিয়া আল ফরিদি, মাওলানা আলতাফ সিকদার প্রমূখ। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা মো. শাহজালাল। পরে শিক্ষার্থীদের হাতে বিনামূল্যে বই, ড্রেস, ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। উল্লেখ্য প্রতিষ্ঠানে বিনামূল্যে পাঠদানসহ যাবতীয় ব্যায় ভার প্রতিষ্ঠান থেকে প্রদান করা হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা যায়।








Leave a Reply
You must be logged in to post a comment.